যুক্তরাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়েছে

বিদেশ ডেস্ক
১২ মে ২০২০, ২০:২৭আপডেট : ১২ মে ২০২০, ২০:২৮

করোনাভাইরাসের মহামারিতে যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়ে গেছে। আর এর মধ্য দিয়ে ইউরোপের সবচেয়ে করোনা দুর্গত দেশে পরিণত হয়েছে দেশটি। ফলে করোনা সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী বরিস জনসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়েছে

করোনা আক্রান্তের সংখ্যা গণনায় ভিন্নতার কারণে যুক্তরাজ্যের সংখ্যার সঙ্গে অন্য কোনও দেশের আক্রান্তের তুলনা সহজে করা যায় না। তবে বিশ্ব জুড়ে এই মহামারিতে মৃতের সংখ্যা দুই লাখ ৮৫ হাজার ছাড়িয়ে গেছে। আর ইউরোপে অন্যতম আক্রান্ত দেশ যুক্তরাজ্য।

মঙ্গলবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের ন্যাশনাল স্টাটিসটিকস কার্যালয় প্রকাশিত তথ্যে দেখা গেছে, যুক্তরাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৩৮ হাজার ২৮৯ জনে পৌঁছেছে। এক সপ্তাহের ব্যবধানে এই সংখ্যা বেড়েছে ছয় হাজারের বেশি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ধারাবাহিকভাবে ব্রিটেনে কাজ শুরুর পরিকল্পনা ঘোষণার পরই সেখানে মৃতের সংখ্যা বাড়ার তথ্য সামনে এসেছে। জনসনের ঘোষিত পরিকল্পনায় মানুষকে মাস্ক ব্যবহার করে বাইরে বের হতে দেওয়ার কথা বলা হয়েছে।

মৃতের সংখ্যা বাড়তে থাকায় বরিস জনসনের ওপর চাপ বাড়ছে। বিরোধী দলগুলোর দাবি, করোনাভাইরাস লকডাউন আরোপে তিনি দেরি করেছেন, ব্যাপকভাবে পরীক্ষা শুরুতেও বিলম্ব করেছেন তিনি আর হাসপাতালে যথেষ্ট পরিমাণ সুরক্ষা সরঞ্জামের ব্যবস্থাতেও দেরি করেছেন।

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম