‘প্রগ্রেসিভ ইন্টারন্যাশনাল’র যাত্রা শুরু, প্রথম সম্মেলন সেপ্টেম্বরে

বিদেশ ডেস্ক
১৪ মে ২০২০, ১৪:৫৯আপডেট : ১৪ মে ২০২০, ১৫:০৩

সারা বিশ্বের বামপন্থী বুদ্ধিজীবী, অ্যাকটিভিস্ট ও রাজনীতিবিদদের নিয়ে নতুন একটি আন্তর্জাতিক সংস্থা যাত্রা শুরু করেছে। গত সোমবার প্রগ্রেসিভ ইন্টারন্যাশনাল (পিআই) নামে যাত্রা শুরু করা এই সংস্থাটির সঙ্গে রয়েছেন নোম চমস্কির মতো সুপরিচিত বুদ্ধিজীবারা। এর প্রথম সম্মেলন আগামী সেপ্টেম্বরে আইসল্যান্ডের রাজধানী রেইকজাভিকে অনুষ্ঠিত হবে। লাতিন আমেরিকাভিত্তিক সংবাদমাধ্যম তেলেসুর জানিয়েছে, দেশটির প্রধানমন্ত্রী  এবং লেফট-গ্রিন মুভমেন্ট এই সম্মেলনে আয়োজকের ভূমিকা পালন করবে। ‘প্রগ্রেসিভ ইন্টারন্যাশনাল’র যাত্রা শুরু, প্রথম সম্মেলন সেপ্টেম্বরে

২০১৮ সালের ডিসেম্বরে ডেমোক্র্যাসি ইন ইউরোপ মুভমেন্ট ২০২৫ এবং স্যান্ডার্স ইনস্টিটিউট বিশ্বের প্রগতিশীল শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়। আর তা থেকেই জন্ম নেয় প্রগ্রেসিভ ইন্টারন্যাশনাল’র (পিআই) ধারণা। সোমবার আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়।

যাত্রার শুরুতে করোনাভাইরাসের মহামারি পরিস্থিতির দিকে ইঙ্গিত করে পিআই’র সাধারণ সমন্বয়ক ডেভিড অ্যাডলার বলেন, ‘আগে কখনো আন্তর্জাতিক সংহতির এতোটার প্রয়োজন পড়েনি- আর অনুপস্থিতও থাকেনি।’ তিনি বলেন, ‘কেবলমাত্র একটি সাধারণ ইন্টারন্যাশান ফ্রন্টই আমাদের সংকটের পরিমাণ বুঝতে পারে, প্রতিষ্ঠানগুলোর ওপর অধিকার ফিরে পাওয়ার দাবি তুলতে পারে আর ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী জাতীয়তাবাদকে পরাজিত করতে পারে।’

গত সোমবার ডেমোক্র্যাসি ইন ইউরোপ মুভমেন্ট ২০২৫ এবং স্যান্ডার্স ইনস্টিটিউটের সমর্থন নিয়ে যাত্রা শুরু করা পিআই ৪০ সদস্যের একটি অন্তবর্তী উপদেষ্টা কাউন্সিল গঠন করেছে। এতে রয়েছেন খ্যাতনামা মার্কিন বুদ্ধিজীবী নোম চমস্কি, লেখক নাওমি ক্লেইন, আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যাট্রিন ইয়াকভসডটার, গ্রিসের সাবেক অর্থমন্ত্রী ইয়ানিস ভারুফাকিস সহ আরও অনেকে।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে নোম চমস্কি জানান, করোনা মহামারির কারণে গভীর হতে থাকা অর্থনৈতিক বৈষম্য এবং উগ্র ডানপন্থার উত্থানের কারণেই পিআই’র যাত্রা শুরু জরুরি হয়ে ওঠে। তিনি বলেন, ‘এক দিকে যেমন স্বৈরতান্ত্রিক নিওলিবারেলিজম দাঁড়িয়ে আছে তেমনি অন্য দিকে আছে কাঠামোগুলো ভেঙে দেওয়ার চেষ্টা। এসব প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করা হয়েছিল; কিন্তু এগুলোই বিশ্বের বেশিরভাগ জনগোষ্ঠীর জন্য ভয়াবহ পরিণতি বয়ে নিয়ে এসেছে আর সেগুলোই এই মহামারির উৎস।’

সেপ্টেম্বরে পিআই’র প্রথম সম্মেলনে ২১ শতকের চ্যালেঞ্জ বিশ্লেষণসহ সংস্থাটির কৌশল নিয়ে সদস্যদের প্রস্তাব বিশ্লেষণ করার কথা রয়েছে।

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম