চীনের ওপর নিষেধাজ্ঞার বিলে মার্কিন সিনেটের অনুমোদন

বিদেশ ডেস্ক
১৫ মে ২০২০, ১৬:৪৫আপডেট : ১৫ মে ২০২০, ১৬:৪৭

উইঘুরসহ অন্যান্য মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর দমন অভিযান নিয়ে চীনের ওপর চাপ প্রয়োগ করতে একটি বিল অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। এই বিলে দমন অভিযানে দায়ী চীনা কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা এবং দেশটিতে থাকা সম্পদ জব্দের কথা বলা হয়েছে। রিপাবলিকান নেতৃত্বাধীন সিনেটে সর্বসম্মতভাবে বিলটি পাস হয়। ডেমোক্র্যাটিক নেতৃত্বাধীন কংগ্রেসের অনুমোদনের পর প্রেনিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের মধ্য দিয়ে আইনে পরিণত হবে বিলটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। চীনের ওপর নিষেধাজ্ঞার বিলে মার্কিন সিনেটের অনুমোদন

চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে উইঘুর, তার্কিকসহ বিভিন্ন সংখ্যালঘু মুসলমানদের ক্যাম্পে আটক রেখে নির্যাতনের অভিযোগ বেশ কয়েক বছর ধরেই আসছে। চীনের দাবি এসব ক্যাম্পে ভোকেশনাল প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। উইঘুর নির্যাতনে দায়ী চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মার্কিন সিনেটে বিল উত্থাপন করেন রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও।

করোনাভাইরাসের মহামারি নিয়ে চীনের সঙ্গে সম্পর্ক খারাপ হতে থাকার মধ্যে যুক্তরাষ্ট্রের সিনেটে ওই বিল আনা হয়। এই মহামারির জন্য চীনকে দায়ী করছে ওয়াশিংটন। মহামারি অব্যবস্থাপনার অভিযোগ অস্বীকার করে আসছে চীন। আর মার্কিন সিনেটে বিল পাস হওয়াকে চীনের অভ্যন্তরীণ বিষয়ে মারাত্মক হস্তক্ষেপ বলে অভিহিত করেছে বেইজিং।

উইঘুরদের প্রতি চীনের আচরণকে অদ্ভূত আখ্যা দিয়ে এক টুইটার পোস্টে মার্কিন সিনেটর মার্কো রুবিও বলেছেন, তার আনা বিলের মাধ্যমে বেইজিংয়ে ক্ষমতাসীনস কমিউনিস্ট পার্টিকে জবাবদিহি করা সম্ভব হবে। এই বিলে মানবাধিকারের মারাত্মক লঙ্ঘনের দায়ে চীনের প্রভাবশালী পলিটব্যুরোর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে বলে জানান তিনি। 

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম