চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির অবসান হচ্ছে না: হোয়াইট হাউজ উপদেষ্টা

বিদেশ ডেস্ক
১৫ মে ২০২০, ২৩:৪৫আপডেট : ১৬ মে ২০২০, ০০:২০

গত জানুয়ারিতে স্বাক্ষর হওয়া চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য চুক্তির অবসান হচ্ছে না বলে জানিয়েছে হোয়াইট হাউজের উপদেষ্টা ল্যারি কুদলো। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই চুক্তি বহাল আছে জানিয়ে তিনি বলেন, দুই দেশ এখনও বাণিজ্য নিয়ে কাজ করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির অবসান হচ্ছে না: হোয়াইট হাউজ উপদেষ্টা

গত বৃহস্পতিবার ফক্স বিজনেস নেটওয়ার্কে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে স্বাক্ষরিত ওই বাণিজ্য চুক্তি অকার্যকর হয়ে পড়ার আশঙ্কার কথা জানান। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলার আগ্রহ আর নেই জানিয়ে দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্নের আভাসও দেন তিনি।

তবে শুক্রবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক ল্যারি কুদলোর কাছে ওই চুক্তি ভেঙে পড়ছে কিনা জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, ‘অবশ্যই না।’ চুক্তি রক্ষায় চীনা পক্ষ কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, পণ্য কেনার গতি কিছুটা ধীর। আমার মনে হয় মার্কেট ও অর্থনৈতিক অবস্থা নিয়ে অনেক কিছু করার আছে।   

গত সপ্তাহে প্রধানমন্ত্রীসহ চীনের প্রতিনিধিদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের ফোনে সফল আলোচনা হয়েছে বলে জানিয়ে ল্যারি কুদলো বলেন, ‘চীনের সঙ্গে আমাদের অন্য ইস্যুও আছে আর এগুলোর মধ্যে অবশ্যই ভাইরাসটির উৎপত্তি নিয়েও কথা আছে...। কিন্তু সেগুলো বাণিজ্য চুক্তির প্রতি শ্রদ্ধা রেখে, এটা চলবে।’

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম