যুক্তরাজ্যে লকডাউনবিরোধী বিক্ষোভ, গ্রেফতার ১৩

বিদেশ ডেস্ক
১৬ মে ২০২০, ২৩:৫৫আপডেট : ১৬ মে ২০২০, ২৩:৫৯

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে লকডাউনবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া অন্তত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ব্রিটিশ মেট্রোপলিটন পুলিশের পক্ষ সিএনএন-কে এ বিক্ষোভ ও গ্রেফতারের খবর নিশ্চিত করা হয়েছে।

যুক্তরাজ্যে লকডাউনবিরোধী বিক্ষোভ, গ্রেফতার ১৩ করোনাভাইরাস মোকাবিলায় ব্রিটিশ সরকার যেসব জরুরি বিধিনিষেধ আরোপ করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে লন্ডনের হাইড পার্কে জড়ো হয় কয়েক ডজন মানুষ। এক পর্যায়ে তারা পুলিশের মুখোমুখি হয়।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাস্ক পরা নেই, পুলিশের এমন কর্মকর্তারা লোকজনকে চলে যেতে বললে বিক্ষোভকারীরা পাল্টা স্লোগান দেয়। তারা আওয়াজ তোলে, ‘শেম অন ইউ।’

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির গবেষকদের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দুই লাখ ৪১ হাজার ৪৫৪। এর মধ্যে ৩৪ হাজার ৫৪৬ জনের মৃত্যু হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম