চীনে দ্বিতীয় ধাপে করোনার প্রকোপ ছড়িয়ে পড়ার আশঙ্কা

বিদেশ ডেস্ক
১৭ মে ২০২০, ১৭:২২আপডেট : ১৭ মে ২০২০, ২১:০১
image

চীনে দ্বিতীয় ধাপে করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা জানিয়েছেন সেদেশের শীর্ষস্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞ ঝং নানশান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, চীনের মানুষের রোগ-প্রতিরোধ ক্ষমতা কম, আর সেকারণে এমন আশঙ্কা তৈরি হয়েছে।

ঝং নানশান

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বিশ্বজুড়ে এরইমধ্যে ভাইরাসটি প্রাণ কেড়েছে তিন লাখেরও বেশি মানুষের। আক্রান্ত হয়েছে ৪৬ লাখের বেশি। উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। গত এক মাসে সেখানে করোনা আক্রান্ত হয়ে কারও প্রাণহানি হয়নি। করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসায় স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে চীনের মানুষ। লকডাউন শিথিল করা হয়েছে এবং কিছু স্কুল ও  কারখানা খুলে দেওয়া হয়েছে। তবে এ নিয়ে একেবারেই নিশ্চিন্তে না থাকার পরামর্শ দিয়েছেন ঝং নানশান।

গত কয়েক সপ্তাহে চীনে নতুন করে আক্রান্ত বাড়ছে। বিশেষ করে উহান, উত্তর-পূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশে এবং জিলিনে আক্রান্ত বাড়তে শুরু করেছে।

নানশান বলছেন, এই মুহূর্তে যেসব চীনা নাগরিক কোভিড-১৯ এ আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে অধিকাংশই রোগ প্রতিরোধ ক্ষমতার অভাবেই আক্রান্ত হচ্ছেন। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। তিনি বলেন, ‘আমরা বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে আছি। এ মুহূর্তে আমাদের অবস্থা অন্য দেশের তুলনায় ভালো বলে আমি মনে করি না।’

/এফইউ/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম