করোনা রুখতে অ্যামাজনে হাসপাতাল তৈরির উদ্যোগ

বিদেশ ডেস্ক
১৭ মে ২০২০, ১৭:৪৪আপডেট : ১৭ মে ২০২০, ১৭:৪৮
image

করোনাভাইরাস রুখতে বিশ্বের বৃহত্তম রেইনফরেস্ট অ্যামাজনে একটি হাসপাতাল তৈরির উদ্যোগ নিয়েছে পেরু। অস্ট্রেলিয়াভিত্তিক সংবাদমাধ্যম এসবিএস নিউজের এক প্রতিবেদন থেকে জানা গেছে, অ্যামাজনের আদিবাসী গোত্রগুলোর মধ্যে কোভিড-১৯ এর প্রকোপ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনা রুখতে অ্যামাজনে হাসপাতাল তৈরির উদ্যোগ

অ্যামাজন জঙ্গলের বড় অংশ পড়েছে ব্রাজিলে। দেশটি এখন দক্ষিণ আমেরিকার করোনাভাইরাসের হটস্পট। সেখানে অন্তত অন্তত ৩৮টি আদিবাসী অঞ্চলে ছড়িয়েছে প্রাণঘাতী এই ভাইরাস। কিন্তু তাদের রক্ষায় দেশটির উদ্যোগ সামান্যই। তবে অ্যামাজনের পেরু অংশে জরুরি অবস্থা চলছে। ইকুইটোতে হাসপাতালগুলোতে কোভিড-১৯ রোগীদের জায়গা দেওয়া যাচ্ছে না। মৃত দেহগুলোর জায়গা হচ্ছে না মর্গে।

করোনাভাইরাসের চিকিৎসার পরিধি আমাজন জঙ্গলেও বাড়ানোর উদ্যোগ দিয়েছে পেরুর সরকার। সেখানকার বাসিন্দাদের রক্ষায় দ্রুতই ২২০ জন স্বাস্থ্যকর্মী পাঠানো হবে বলে জানানো হয়েছে। পেরুর সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয় এসসালুদ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ব্রাজিল সীমান্ত ঘেঁষা দূরবর্তী উকাইয়ালি অঞ্চলের রাজধানী পুকালপাতে নির্মাণ করা হবে ১০০ শয্যার কোভিড-১৯ হাসপাতাল। তিন সপ্তাহের মধ্যেই হাসপাতালটিতে চিকিৎসা কার্যক্রম শুরু হবে বলে আশা করা হচ্ছে।

সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়ের মুখপাত্র ফেদেরিকো টং হুতাদো বলেছেন, ‘আমরা চিকিৎসাসেবা বাড়ানোর জন্য নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি। কোভিড-১৯ সংক্রান্ত প্রয়োজনীয় চিকিৎসার সব সুযোগ-সুবিধা সংবলিত একটা হাসপাতাল আমরা পেরুভিয়ান আমাজনে স্থাপন করছি।’

অ্যামাজন জঙ্গলের ওই এলাকায় মূলত কোনও স্থলপথ নাই। নদী পথেই যোগাযোগের একমাত্র উপায়। কিন্তু সেখানে চিকিৎসাসেবা দ্রুত সময়ে পৌঁছাতে আকাশযোগে অক্সিজেন ও অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী গুস্তাভো জাভাল্লোস।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম