চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের কথা অস্বীকার অস্ট্রেলিয়ার

বিদেশ ডেস্ক
১৯ মে ২০২০, ০৭:২১আপডেট : ১৯ মে ২০২০, ০৭:২১

চীনের সঙ্গে অস্ট্রেলিয়ার বাণিজ্য যুদ্ধ চলছে না বলে জানিয়েছেন দেশটির কৃষিমন্ত্রী ডেভিড লিটলপ্রাউড। মঙ্গলবার তিনি একথা জানিয়েছেন। তবে এর একদিন আগেই অস্ট্রেলিয়ার বার্লি আমদানির ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করে চীন। এছাড়া সম্প্রতি অস্ট্রেলিয়া চারটি বৃহৎ প্রতিষ্ঠান থেকে গরুর মাংস আমদানিতে অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেছে বেইজিং। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। অস্ট্রেলিয়ার কৃষিমন্ত্রী ডেভিড লিটলপ্রাউড

অস্ট্রেলিয়ার অন্যতম প্রধান বাণিজ্য সহযোগী চীন। তবে করোনাভাইরাসের মহামারি নিয়ে সম্প্রতি দেশ দুটি কূটনৈতিক বিরোধে জড়িয়েছে। গত মাসে করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে চীনের বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।  এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে চীন। দেশটি হুঁশিয়ারি উচ্চারণ করে,অস্ট্রেলিয়ার এমন দাবির ফলে অসি পণ্য বর্জন করতে পারে চীনা গ্রাহকরা।

সোমবার অস্ট্রেলিয়ার বার্লি আমদানির ওপর মোট ৮০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয় চীন। এদিন অস্ট্রেলিয়ার কৃষিমন্ত্রী ডেভিড লিটলপ্রাউড বলেন, চীনের এই সিদ্ধান্তের প্রতিবাদে বিশ্ব বাণিজ্য সংস্থার দ্বারস্থ হওয়ার কথা বিবেচনা করতে পারে তার দেশ।

এর একদিনের মাথায় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়া কৃষিমন্ত্রী ডেভিড লিটলপ্রাউড আবারও জোর দিয়ে বলেন, ‘না, কোনও বাণিজ্য যুদ্ধ হচ্ছে না। আসলে, আজকে পর্যন্ত, আমার মনে হয় আপনারা দেখেছেন চীনের বাইরে লোহার আকরিকের চাহিদা বেড়েছে।’ উল্লেখ্য, অস্ট্রেলিয়া থেকে বিপুল পরিমাণ আকরিক আমদানি করে থাকে চীন।

/জেজে/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি