গাড়ির যন্ত্রাংশ দিয়ে ভেন্টিলেটর তৈরি করছেন আফগান নারীরা

বিদেশ ডেস্ক
২০ মে ২০২০, ২০:৪৬আপডেট : ২১ মে ২০২০, ১৭:২৫
image

করোনাভাইরাস আক্রান্ত রোগীদের সেবায় এগিয়ে এসেছে আফগান নারী প্রকৌশলীদের একটি দল। খরচ কমাতে গাড়ির যন্ত্রাংশ দিয়ে ভেন্টিলেটর তৈরি করছে তারা। বর্তমানে ভেন্টিলেটরের যে বাজার দর তার একটা অংশ খরচ করলেই পাওয়া যাবে এগুলো। ‘আফগান ড্রিমারস’ নামে পরিচিত এ নারীরা আশা করছেন, মে মাসের শেষ নাগাদ এসব ভেন্টিলেটর সরবরাহের কাজ শুরু করতে পারবেন তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ভেন্টিলেটর তৈরির কাজ চলছে

আফগানিস্তানে এ পর্যন্ত সাড়ে সাত হাজারেরও বেশি করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এরমধ্যে মৃত্যু হয়েছে ১৭৮ জনের। কর্তৃপক্ষের আশঙ্কা, ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার দেশটিতে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। অথচ আফগানিস্তানে তিন কোটি ৯০ লাখ মানুষের জন্য মাত্র ৪০০টি ভেন্টিলেটর মজুত আছে। এমন অবস্থায় ভেন্টিলেটর তৈরির কাজে এগিয়ে এসেছেন আফগান ড্রিমারস নামের নারী দলটি।

বিশ্বজুড়েই ভেন্টিলেটরের সংকট রয়েছে। তার ওপর উচ্চমূল্যের কারণে অনেক দরিদ্র দেশই ভেন্টিলেটর কিনতে পারে না। বিশ্ববাজারে ভেন্টিলেটরের দাম ৩০ হাজার ডলার থেকে শুরু করে ৫০ হাজার ডলার পর্যন্ত। তবে আফগান ড্রিমারস সদস্যরা বলছেন, তাদের তৈরি ভেন্টিলেটরগুলো ৬০০ ডলারেরও কম দামে পাওয়া যাবে।

আফগান নারী প্রকৌশলীদের এ দলটির সদস্যদের বয়স ১৪ থেকে ১৭ বছর। তারা সবাই হেরাত প্রদেশের বাসিন্দা। তারা জানান ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। তবে কিছু যন্ত্রাংশ কিনতে শহরের বাইরে যেতে হবে। তবে হেরাত শহরে লকডাউন জারি থাকায় কাজটি তাদের জন্য চ্যালেঞ্জের। তারপরও আফগান ড্রিমারসের আশা, মে মাসেই পুরোপুরি কাজ শেষ করতে পারবেন তারা।

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম