পাকিস্তানে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৬

বিদেশ ডেস্ক
২৩ মে ২০২০, ০১:৪৭আপডেট : ২৩ মে ২০২০, ০৯:০৬

পাকিস্তানে আবাসিক এলাকায় যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে। তাদের মরদেহ স্থানীয় দুই হাসপাতালে রাখা হয়েছে। দেশটির কর্মকর্তারা আল জাজিরা-কে প্রাণহানির এ পরিসংখ্যান নিশ্চিত করেছেন। শুক্রবার করাচি-র জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পথে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) বিমানটি বিধ্বস্ত হয়। এ সময় এতে ৯১ আরোহী ছিল। পাকিস্তানে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৬

হতাহতদের মধ্যে বিমানের আরোহী ছাড়াও আবাসিক এলাকাটির কোনও বাসিন্দা রয়েছেন কিনা তা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি সিন্ধু প্রদেশের কর্মকর্তারা। তবে বিমানটির অন্তত দুই আরোহী বেঁচে গেছেন বলে কর্মকর্তাদের বরাতে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

করোনাভাইরাস লকডাউনের পর বাণিজ্যিক ফ্লাইট চালুর অনুমতি দেওয়ার কয়েক দিনের মাথায় শুক্রবার লাহোর থেকে করাচির উদ্দেশে ছেড়ে যায় এ৩২০ মডেলের বিমানটি। করাচি বিমানবন্দরে নামার কিছুক্ষণ আগে এটি একটি আবাসিক এলাকার ওপর বিধ্বস্ত হয়। এরপরই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে আবাসিক এলাকার বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে দুই থেকে তিনবার অবতরণের চেষ্টা করে ব্যর্থ হয়।

সিন্ধু প্রদেশের স্বাস্থ্যমন্ত্রীর মিডিয়া সমন্বয়ক মিরান ইউসুফ জানিয়েছেন, বিমানের বেঁচে যাওয়া দুই আরোহীকে হাসপাতালে নেওয়া হয়েছে। এদের একজন ব্যাংক অব পাঞ্জাবের প্রেসিডেন্ট জাফর মাসুদ। অপরজনের নাম জুবায়ের বলে জানান তিনি।

/এমপি/
সম্পর্কিত
ডাক্তার গেছেন আদালতে এই সুযোগে রোগী দেখলেন গাড়িচালক
হুথি হামলার পর মক্কা চুক্তি বাস্তবায়নের সময় এসেছে: পাকিস্তান
জলবায়ু পরিবর্তনই কি নেপালের বন্যার কারণ, যা জানালেন গবেষকরা
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মমতার সমর্থন পেয়েই গ্রেফতার নন্দীগ্রামের সেই প্রার্থী
মমতার সমর্থন পেয়েই গ্রেফতার নন্দীগ্রামের সেই প্রার্থী
খুলনার ‘সন্ত্রাসী’ ডালিম ২ সহযোগীসহ গ্রেফতার
খুলনার ‘সন্ত্রাসী’ ডালিম ২ সহযোগীসহ গ্রেফতার
পরীক্ষায় এআইয়ের ব্যবহার: ঢাবির ছাত্রদল ও শিবির নেতার শাস্তি
পরীক্ষায় এআইয়ের ব্যবহার: ঢাবির ছাত্রদল ও শিবির নেতার শাস্তি
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী