জলবায়ু পরিবর্তনই কি নেপালের বন্যার কারণ, যা জানালেন গবেষকরা

আন্তর্জাতিক ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২৪আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২৬

মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয়ের বরফ গলে ও পারমাফ্রস্ট (চিরস্থায়ী বরফস্তর) দুর্বল হয়ে নেপালে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে বলে নতুন এক গবেষণায় দাবি করা হয়েছে। তবে ২০১৫ সালের শক্তিশালী ভূমিকম্পও ভূমিধসের জন্য পাহাড়ের ঢাল দুর্বল করতে ভূমিকা রাখতে পারে বলেও জানিয়েছেন গবেষকেরা।

ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন (ডব্লিউডব্লিউএ) পরিচালিত গবেষণায় বলা হয়েছে, কয়েক দশকের উষ্ণায়নে পাহাড়ের ঢাল দুর্বল হয়ে পড়েছিল। গত ২৬ আগস্ট সেই ঢাল ধসে পড়ার পর পরিস্থিতি দুর্যোগ মোকাবিলা সক্ষমতার বাহিরে চলে যায়।

গবেষকেরা জানান, হিমালয়ে স্থায়ীভাবে জমাট মাটির সীমারেখা প্রতি দশকে প্রায় ১০০ মিটার করে ওপরে উঠছে। জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কারণে তাপমাত্রা বাড়ায় হিমালয়ের বরফ ও তুষার গলছে, হিমবাহের বিস্তার কমছে এবং পারমাফ্রস্ট গলছে। এতে পাহাড়ের ঢাল অস্থিতিশীল হয়ে পড়ছে।

নিউক্যাসল ইউনিভার্সিটির হিমবাহবিদ্যার অধ্যাপক বেথান ডেভিস বলেন, জলবায়ু উষ্ণায়নের কারণে বরফ ও তুষার গলার পাশাপাশি পারমাফ্রস্ট গলে যাওয়ায় পাহাড়ের ঢাল দুর্বল হচ্ছে। গবেষকেরা নেপালের ঘটনাটির সঙ্গে ভারতের উত্তরাখণ্ডের চামোলি দুর্যোগের তুলনা করেছেন। তবে নেপালে ধসে নামা উপাদানের পরিমাণ চামোলির ঘটনার প্রায় পাঁচ গুণ হওয়ায় এবারের বিপর্যয়কে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন তারা।

গবেষকেরা আরও জানান, ২০১৫ সালে নেপালের উত্তর সীমান্তে লাংটাং লিরুং পর্বতে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল। ওই ভূমিকম্পে পাহাড়ের শিলাস্তর ক্ষতিগ্রস্ত ও ফাটল বাড়ার কারণে ঢালটি দুর্বল হয়ে থাকতে পারে। তবে এর পক্ষে কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন উট্রেখট ইউনিভার্সিটির পর্বত জলবিদ্যাবিদ ওয়াল্টার ইমারজিল।

গবেষকদের মতে, জলবায়ু পরিবর্তন ও ভূমিকম্প এই দুই সমন্বিত ভূমিকা রাখতে পারে। তবে নেপালের এই দুর্যোগে পরিবর্তিত জলবায়ুর ভূমিকা নিয়ে তারা নিশ্চিত।

গবেষণায় বলা হয়েছে, জুলাই ও আগস্টে ওই অঞ্চলের তাপমাত্রা ছিল রেকর্ড পরিমান সর্বোচ্চ। বর্ষাকালে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল এবং বার্ষিক তাপমাত্রা বেড়েছিল প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস। 

ইম্পেরিয়াল কলেজ লন্ডনের অধ্যাপক ফ্রেডেরিক অটটো বলেন, যদিও লাংটাং লিরুং হিমবাহের ক্ষয়ের বিষয়ে তারা কোনও সুনির্দিষ্ট কারণ-ফলাফল বিশ্লেষণকারী মডেল প্রয়োগ করেননি, তবুও ২৬ আগস্টের ওই ঘটনার একমাত্র কারণ হলো হিমবাহের ক্ষয়।

সূত্র: উইয়ন নিউজ

/এসএইচএম/
সম্পর্কিত
চাঁদে বিশাল নতুন গর্ত, কীভাবে তৈরি হলো?
অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিবার আনা কার্যত বন্ধ
কানাডাকে ইইউর সহযোগী সদস্য করার প্রস্তাব ‘হাস্যকর’: ট্রাম্প
সর্বশেষ খবর
ডিসেম্বরেই প্রথম সার্বভৌম ডলার বন্ড, সংগ্রহের লক্ষ্য ১০০ কোটি  
বিকল্প অর্থায়নের নতুন পথে যাচ্ছে বাংলাদেশডিসেম্বরেই প্রথম সার্বভৌম ডলার বন্ড, সংগ্রহের লক্ষ্য ১০০ কোটি  
দক্ষিণ কোরিয়ার কাছেও হারলো ঋতুপর্ণারা
দক্ষিণ কোরিয়ার কাছেও হারলো ঋতুপর্ণারা
স্টেশনে ট্রেন না থামায় চেইন টান, জরিমানাসহ এরপর যা ঘটলো
স্টেশনে ট্রেন না থামায় চেইন টান, জরিমানাসহ এরপর যা ঘটলো
ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার, কী আছে অডিও রেকর্ডে
ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার, কী আছে অডিও রেকর্ডে
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও