পঙ্গপালের হুমকিতে সতর্ক উত্তর প্রদেশ প্রশাসন

বিদেশ ডেস্ক
২৪ মে ২০২০, ২০:১১আপডেট : ২৫ মে ২০২০, ০৯:৫৫

তিন কিলোমিটার দীর্ঘ পঙ্গপালের একটি ঝাঁক ভারতের উত্তর প্রদেশের ঝাসি জেলায় যেকোনও সময় ঢুকে পড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। পঙ্গপালের হাত থেকে ফসল ও শস্য রক্ষায় ফায়ার ব্রিগেডের গাড়িতে কীটনাশক ভর্তি করে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। সম্প্রচারমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে। পঙ্গপালের হুমকিতে সতর্ক উত্তর প্রদেশ প্রশাসন

গত ফেব্রুয়ারিতে ঝাঁকবদ্ধ পতঙ্গ পঙ্গপালের তীব্র আক্রমণের মুখে পড়ে পাকিস্তান। নষ্ট হয় দেশটির বিস্তৃত অঞ্চলের তুলা, গম ও ভুট্টার আবাদ। দেশটির পূর্বাঞ্চলে পতঙ্গটির আক্রমণের মুখে জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয় পাকিস্তান সরকার। ওই সময়ে সতর্ক করে দিয়ে বলা হয় প্রতিবেশি দেশ ভারতেও ঢুকে পড়তে পারে পতঙ্গটি।

বর্তমানে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের ঝাসি জেলার বাঙরা মাগারপুর এলাকায় অবস্থান করছে পঙ্গপালের একটি ঝাঁক। জেলাটির কৃষি বিষয়ক উপপরিচালক কমল কাতিয়ার বলেন, পতঙ্গের ঝাঁকটি ঘুরে বেড়াচ্ছে। তুলনামূলক ছোট ঝাঁক এটি। তিনি বলেন, ‘আমরা খবর পেয়েছি আড়াই থেকে তিন কিলোমিটার দীর্ঘ একটি ঝাঁক দেশে প্রবেশ করেছে। পঙ্গপাল মোকাবিলায় কোটা (রাজস্থান) থেকে একটি টিম এসেছে।’ তিনি জানান, রাতের বেলায় কীটনাশক ছেটানো হবে।

পঙ্গপালের আক্রমণ ঠেকাতে করণীয় ঠিক করতে রবিবার বৈঠক করেছে ঝাসি জেলা প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট অন্দ্র ভামসি ওই বৈঠকে সভাপতিত্ব করেন। তিনি বলেন, 'গ্রামের সাধারণ মানুষকে পঙ্গপালের গতিবিধি সম্পর্কে কন্ট্রোল রুমে খবর দিতে বলা হয়েছে। সবুজ ঘাস ও সবুজ ফসলের আধিক্য থাকলে পঙ্গপাল সেদিকে যায়। ঝাঁকটির গতিবিধি সম্পর্কে বিস্তারিত জানলেই তা জানিয়ে দেওয়া হবে।’

/জেজে/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম