তালেবান বন্দিদের দ্রুত মুক্তির প্রতিশ্রুতি

বিদেশ ডেস্ক
২৪ মে ২০২০, ২১:০৫আপডেট : ২৫ মে ২০২০, ০৯:৫৫

ঈদুল ফিতর উপলক্ষে তালেবানদের তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। একই সঙ্গে সশস্ত্র গোষ্ঠীটির কারাবন্দি সদস্যদের মুক্তি প্রক্রিয়ায় গতি আনারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ঈদ উপলক্ষে রবিবার দেওয়া এক শুভেচ্ছা বার্তায় আফগান প্রেসিডেন্ট বলেন, দায়িত্বশীল সরকার হিসেবে আমরা আরও একধাপ এগিয়ে বন্দি মুক্তির প্রক্রিয়া দ্রুত করার ঘোষণা দিচ্ছি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে সেনা প্রত্যাহারের চুক্তি স্বাক্ষরের পর আফগানিস্তানে সহিংসতা কমে আসবে বলে আশা করেছিলেন বহু পর্যবেক্ষক। তবে বন্দি বিনিময়ের পূর্ণাঙ্গ বাস্তবায়নে আফগান সরকারের অনীহায় শান্তি আলোচনা থমকে গেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটিতে সরকারি বাহিনীর ওপর হামলার ঘটনাও বেড়েছে। তবে ঈদ উপলক্ষে শনিবার (২৩ মে) তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

রবিবার কাবুলের প্রেসিডেন্সিয়াল প্রাসাদে প্রেসিডেন্ট আশরাফ ঘানি তালেবান বন্দিদের দ্রুত মুক্তি দেওয়ার ঘোষণার পাশাপাশি গোষ্ঠীটির হাতে আটক নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও মুক্তি দেওয়ার আহ্বান জানান। যুক্তরাষ্ট্র- তালেবান চুক্তিতে পাঁচ হাজার তালেবান বন্দি ও এক হাজার আফগান নিরাপত্তা সদস্যকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে।

২০১৮ সালেও ঈদ উপলক্ষে একই ধরনের যুদ্ধবিরতি ঘোষণা করে তালেবান। ওই সময় তালেবান যোদ্ধা ও নিরাপত্তা সদস্যরা পরস্পরের সঙ্গে কোলাকুলি ও সেলফি তুললেও শান্তি প্রক্রিয়াতে তা কোনও ভূমিকা রাখেনি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম