নির্বাসিত কর্মকর্তাকে ফিরে পেতে পরিবারকে জিম্মি করছে সৌদি আরব!

বিদেশ ডেস্ক
২৫ মে ২০২০, ১৩:১৮আপডেট : ২৫ মে ২০২০, ১৩:১৮

সৌদি আরব তাদের নির্বাসিত এক সাবেক গোয়েন্দা কর্মকর্তাকে ফিরে পেতে তার পরিবারের ওপর নিপীড়ন চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ড. সাদ আল জাবরি নামের ওই কর্মকর্তার ছেলে খালিদের দাবি, রিয়াদের বাসা থেকে তার দুই ভাইকে তুলে নিয়ে গেছে নিরাপত্তা বাহিনী। তাদের কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নির্বাসিত ওই সৌদি কর্মকর্তা যুক্তরাজ্যের এম১৬সহ বিভিন্ন পশ্চিমা গোয়েন্দা সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান
পশ্চিমা দেশে আল কায়েদার হামলা প্রতিহত করতে সহায়তা দিয়েছেন সৌদি আরবের সাবেক গোয়েন্দা কর্মকর্তা ড. সাদ আল জাবরি। তবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্ষমতা সংহত করতে তাকে দমনের চেষ্টা করতে পারেন এমন আশঙ্কা থেকে তিন বছর আগে কানাডায় স্বেচ্ছা নির্বাসনে চলে যান তিনি। সেখানে তার সঙ্গে তার বড় ছেলে খালিদও বসবাস করে। তবে অপর দুই ছেলেসহ পরিবারের অন্য সদস্যরা রিয়াদে বসবাস করেন।
খালিদ জানিয়েছেন তার ছোট দুই ভাইকে জিম্মি করে রাখা হয়েছে। তিনি বলেন, ‘গত ১৬ মার্চ ভোরে ওমর ও সারাহকে অপহরণ করা হয়েছে। ২০টি গাড়িতে করে আসা প্রায় ৫০ জন রাষ্ট্রীয় নিরাপত্তা কর্মকর্তা তাদের বিছানা থেকে তুলে নিয়ে যায়।’ পরে তাদের বাড়ি তল্লাশি করা হয়, সিসিটিভি ক্যামেরার মেমোরি কার্ড খুলে নেওয়া হয়। বর্তমানে ওই দুই সহোদরকে একটি নির্জন কারাকক্ষে বন্দি রাখা হয়েছে।
খালিদের ধারণা তার বাবাকে ফিরে পেতে তার দুই ভাইকে জিম্মি হিসেবে ব্যবহার করতে পারে রিয়াদ। ড. সাদ আল জাবরির আশঙ্কা রিয়াদে ফিরে গেলে তাকে গ্রেফতার করে বন্দি করা হতে পারে। খালিদ বলেন, ‘তারা তাকে নিয়ে যেকোনও মিথ্যা বলতে পারে কিন্তু তিনি নির্দোষ।’
বহু বছর ধরে সৌদি আরবের সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফের ডান হাত হিসেবে কাজ করেছেন গোয়েন্দা কর্মকর্তা ড. সাদ আল জাবরি। মোহাম্মদ বিন নায়েফকে সরিয়ে দিয়ে যুবরাজের দায়িত্বে আসেন মোহাম্মদ বিন সালমান। আল কায়েদার প্রভাব খর্বের কৃতিত্ব পেয়ে থাকেন সাদ আল জাবরি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের গোয়েন্দা সংস্থার সঙ্গে নিবিড় ভাবে কাজ করেছেন তিনি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম