নতুন স্যাটেলাইট ছবিতে রাখাইনে আবারও সেনা তাণ্ডবের আলামত

বিদেশ ডেস্ক
২৭ মে ২০২০, ১৯:৩৩আপডেট : ২৮ মে ২০২০, ১৩:২৭

মিয়ানমারের রাখাইন রাজ্যের নতুন কিছু স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থাটি জানিয়েছে এসব ছবিতে নৃতাত্ত্বিক রাখাইন গ্রামে দুই শতাধিক বাড়ি পুড়িয়ে দেওয়ার চিত্র উঠে এসেছে। সেখানকার লেত কার গ্রামে এই ধ্বংসযজ্ঞের সঙ্গে রোহিঙ্গা নিপীড়নের চিত্রের মিল রয়েছে বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানিযেছে সংস্থাটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। রাখাইনে বাড়ি পুড়িয়ে দেওয়ার ছবিটি প্রকাশ করেছে এইচআরডব্লিউ

২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে জাতিগত নিপীড়ন চালায় মিয়ানমারের সেনাবাহিনী। ওই এলাকায় বিদেশি সাংবাদিকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা থাকায় এসব তাণ্ডবের চিত্র তুলে ধরতে স্যাটেলাইট ছবির ব্যবহার করে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। সম্প্রতি রাখাইন রাজ্যে নৃতাত্ত্বিক রাখাইন জনগোষ্ঠীর বিরুদ্ধে অভিযান জোরালো করেছে দেশটির সেনাবাহিনী।

এ মাসের শুরুতে রাখাইন কারাবন্দিদের নির্যাতনের ভিডিও প্রকাশ হয়ে পড়লে মিয়ানমারের সেনা কর্তৃপক্ষ বন্দি নির্যাতনের স্বীকারোক্তি দিতে বাধ্য হয়। সম্প্রতি ওই এলাকায় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বিরোধী অভিযান জোরালো করেছে মিয়ানমার সেনাবাহিনী। গত কয়েক সপ্তাহে এসব অভিযান জোরালো হওয়ায় বহু মানুষের মৃত্যু ও হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে এইচআরডব্লিউ’র এশিয়া অঞ্চলের উপপরিচালক ফিল রবার্টসন জানান গত ১৬ মে স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় ধারণ করা স্যাটেলাইট ছবিতে রাখাইনের লেত কার গ্রামে কোনও ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়নি। কিন্তু বেলা আড়াইটার দিকে ধারণ করা ছবিতে সেখানে তীব্র আগুণ জ্বলতে দেখা যায়। সংস্থাটির বিশ্লেষণে দেখা যায়, সেখানে প্রায় দুইশো বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।

এই ঘটনার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের আহ্বান জানিয়েছেন এইচআরডব্লিউ’র এশিয়া অঞ্চলের উপপরিচালক ফিল রবার্টসন। এছাড়া এতে দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনা এবং ক্ষতিগ্রস্থ গ্রামবাসীদের ক্ষতিপূরণ দেওয়ার তাগাদা দেন তিনি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম