সেই ‘গুপ্তচর’ কবুতর ফেরত চায় পাকিস্তানি মালিক

বিদেশ ডেস্ক
২৭ মে ২০২০, ২৩:৫০আপডেট : ২৮ মে ২০২০, ১৩:২৮

কাশ্মিরে আটক হওয়া একটি কবুতর ফিরিয়ে দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদিকে আহ্বান জানিয়েছেন এর পাকিস্তানি মালিক। ভারত সীমান্ত থেকে মাত্র চার কিলোমিটার দূরে বসবাস করা ওই ব্যক্তির দাবি ঈদ উদযাপন করতে নিজের কবুতর উড়িয়ে ছিলেন তিনি। তবে ভারতীয় পুলিশের দাবি, গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক কবুতরটির পায়ে একটি রিং রয়েছে। তাতে একটি কোড রয়েছে সেটির অর্থ উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ভারতে আটক হওয়া সেই পাকিস্তানি কবুতর  

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের কাঠুয়া জেলার হিরানগর থানার পুলিশের হাতে সোমবার ‘সন্দেহভাজন’ কবুতরটি ধরা পড়ে। পরে এটিকে সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। পায়রাটির পায়ে একটি গোলাপি রঙ-এর কাপড়ের টুকরো ও ট্যাগ রয়েছে। ইতোমধ্যেই এটিকে ‘সন্দেহভাজন পাক গোয়েন্দা’ হিসেবে নথিভুক্ত করেছেন কর্মকর্তারা। এর তদন্তকাজও শুরু হয়েছে। সন্দেহভাজন পায়রাটিকে উঁচুতে খাঁচা করে নিরাপদে রাখা হয়েছে।

কবুতরটিকে নিজের বলে দাবি করা পাকিস্তানি মালিক বলছেন, এর পায়ে যে কোড রয়েছে তা মূলত তার ফোন নাম্বার। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন ওই ব্যক্তির নাম হাবিবুল্লাহ বলে জানিয়েছে। সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, তার বহু কবুতর রয়েছে। হাবিবুল্লাহ বলেন, কবুতর শান্তির প্রতীক আর ভারতের উচিত এই নিরীহ পাখিটিকে কোনও ধরণের লক্ষ্যবস্তু বানানো থেকে বিরত থাকা।

পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মির নিয়ে বিরোধ দীর্ঘদিনের। কবুতর নিয়েও তাদের টানাপোড়েন নতুন নয়। ২০১৫ সালের মে মাসে সীমান্ত এলাকায় ১৪ বছর বয়সী এক ছেলে সাদা কবুতর দেখতে পাওয়ার পর সেটিকে আটক করে ভারত। ২০১৬ সালের অক্টোবরে আরেকটি কবুতর আটক করা হয়। সেটির পায়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুমকি দিয়ে লেখা নোট বাধা ছিল।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম