পুলওয়ামায় ২০ কেজি বিস্ফোরকসহ গাড়ি উদ্ধার

বিদেশ ডেস্ক
২৮ মে ২০২০, ১৫:২৮আপডেট : ২৮ মে ২০২০, ১৫:৩১

ভারত অধিকৃত কাশ্মিরের পুলওয়ামায় ২০ কেজি বিস্ফোরকসহ একটি গাড়ি উদ্ধারের দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার ওই গাড়িটি আটক করা হয়। তবে এর চালককে গ্রেফতার করা সম্ভব হয়নি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

পুলওয়ামায় ২০ কেজি বিস্ফোরকসহ গাড়ি উদ্ধার প্রতিবেদনে বলা হয়, গাড়িটিতে থাকা ২০ কেজি আইইডি তথা উন্নত বিস্ফোরক থেকে বড় ধরনের হামলা হতে পারতো।

পুলিশ জানিয়েছে, গাড়িটিতে নকল রেজিস্ট্রেশন নম্বর ছিল। এদিন সকালে এক চেক পোস্টে গাড়িটিকে দাঁড়াতে বলা হলে সেটি গতি বাড়িয়ে ব্যারিকেড ভেঙে বেরিয়ে যেতে চেয়েছিল।

পুলিশের ইন্সপেক্টর জেনারেল বিজয় কুমার বলেন, ‘নিরাপত্তা বাহিনী গুলি চালাতে শুরু করলে গাড়ির চালক পালিয়ে যায়। কিন্তু গাড়িতে রেখে যায় বিপুল পরিমাণে আইইডি। আমরা গোয়েন্দা সূত্রে খবর পেয়েছিলাম হামলা হতে পারে। গতকাল থেকেই বিস্ফোরক একটি গাড়ির সন্ধানে ছিলাম আমরা।’

গাড়িটি থেকে আইইডি সন্তর্পণে নামানো হয়েছে। পরে ‘বম্ব ডিজপোজাল স্কোয়াড' এসে সেগুলো ধ্বংস করে দেয়।

বিজয় কুমার জানিয়েছেন, এটি ছিল সেনা, পুলিশ ও আধা সেনার যৌথ অভিযান।

গত ফেব্রুয়ারিতে পুলওয়ামাতেই এক আত্মঘাতী গাড়ি বোমা হামলায় মারা যায় ভারতের ৪০ জওয়ান। সেই হাম‌লার জবাব দিতে পাকিস্তানে ঢুকে জৈশ-ই-মোহাম্মদের ঘাঁটিতে হামলা চালায় ভারত।

গত দুই মাসে জম্মু-কাশ্মিরে হামলা বৃদ্ধি পেয়েছে। এসব হামলায় নিরাপত্তা বাহিনীর ৩০ সদস্য নিহত হয়েছে। একই সময়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে অন্তত ৩৮ জন। নিহতদের মধ্যে হিজবুল মুজাহিদিন কমান্ডার রিয়াজ নাইকু-ও রয়েছেন। সূত্র: এনডিটিভি।

/এমপি/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি