জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ড: বর্ণবাদের তীব্র সমালোচনা দালাই লামার

বিদেশ ডেস্ক
২৯ মে ২০২০, ১৪:৩৬আপডেট : ২৯ মে ২০২০, ১৪:৫১

যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন তিব্বতের বৌদ্ধ ধর্মালম্বীদের নির্বাসিত আধ্যাত্মিক গুরু দালাই লামা। এ খুনের ঘটনায় বৈষম্য ও বর্ণবাদের তীব্র সমালোচনা করেছেন তিনি। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ড: বর্ণবাদের তীব্র সমালোচনা দালাই লামার ৮৪ বছরের এই ধর্মগুরু বর্তমানে ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন। স্থানীয় সময় শুক্রবার সকালে নিজ ধর্মশালায় ভক্তদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ নিয়ে কথা বলেন।

দালাই লামা বলেন, নিউজ চ্যানেলগুলো বা মিডিয়াতে আজকাল আমরা গায়ের রঙ বা ধর্মের ভিত্তিতে বৈষম্যের খবর দেখছি। এরপর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এমনও কেউ কেউ আছে যারা কাউকে খুন করতে পেরে গর্ববোধ করে।

জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের ভিডিও দেখেছেন বলেও জানান দালাই লামা। ১০ মিনিটের ওই ভিডিওতে দেখা গেছে, হাঁটু দিয়ে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির গলা চেপে ধরে তাকে শ্বাসরোধে হত্যা করছে এক শ্বেতাঙ্গ পুলিশ সদস্য। নিহত ব্যক্তি নিরস্ত্র ছিলেন। নিঃশ্বাস নিতে না পেরে তাকে কাতরাতে দেখা যায়। তিনি বারবার শ্বেতাঙ্গ পুলিশ অফিসারকে বলছিলেন, ‘আমি নিঃশ্বাস নিতে পারছি না।’

দালাই লামা বলেন, বৈষম্য ও বর্ণবাদের ভিত্তিতে এ ধরনের ঘটনা ঘটানো হয়।

উল্লেখ্য, ২০২০ সালের ২৫ মে পুলিশের হাত খুন হন জর্জ ফ্লয়েড। এরপর থেকে যুক্তরাষ্ট্রে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে আন্দোলনের সূত্রপাত হয়। এক পর্যায়ে ওই খুনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে আন্দোলন তীব্রতা পায়।

/এমপি/
সম্পর্কিত
প্রতিরক্ষা চুক্তি করলো সৌদি, তুরস্ক ও পাকিস্তান
জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
বারবার সময়সীমা পেরোলেও অনড় ট্রাম্প, ইরানের সঙ্গে চুক্তি ‘শিগগিরই’
সর্বশেষ খবর
ইতালিতে উড়োজাহাজ আটকা: ফ্লাইট রিশিডিউল করে বিমানের বিশেষ বার্তা
ইতালিতে উড়োজাহাজ আটকা: ফ্লাইট রিশিডিউল করে বিমানের বিশেষ বার্তা
বিয়ে বাড়িতে মাংস দেওয়ায় বর ও কনেপক্ষের সংঘর্ষে আহত ৫
বিয়ে বাড়িতে মাংস দেওয়ায় বর ও কনেপক্ষের সংঘর্ষে আহত ৫
গেন্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
গেন্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তিতে কী আছে
কী, কেন, কীভাবেতুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তিতে কী আছে
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
প্রথমবার ‘কাঁঠাল থেকে বিস্কুট’ তৈরি করে চমকে দিলেন ছাত্তার, যেখানে পাবেন
প্রথমবার ‘কাঁঠাল থেকে বিস্কুট’ তৈরি করে চমকে দিলেন ছাত্তার, যেখানে পাবেন
ব্যবসায়ীরা ঋণ নিচ্ছেন না, ব্যাংকেও নেই টাকা, কোথায় গেলো আমানত?
ব্যবসায়ীরা ঋণ নিচ্ছেন না, ব্যাংকেও নেই টাকা, কোথায় গেলো আমানত?
অনলাইন ক্যাসিনোর মাস্টারমাইন্ড ওয়াসিম হালদার গ্রেফতার
অনলাইন ক্যাসিনোর মাস্টারমাইন্ড ওয়াসিম হালদার গ্রেফতার