জীবাশ্ম জ্বালানি ছাড়াই আকাশে উড়লো বিমান

বিদেশ ডেস্ক
৩০ মে ২০২০, ১৫:৩৪আপডেট : ৩০ মে ২০২০, ১৫:৫২
image

কোনও জীবাশ্ম জ্বালানি ছাড়াই আকাশে উড়লো বিশ্বের সবথেকে বড় সম্পূর্ণ বৈদ্যুতিক যাত্রীবাহী বিমান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ই-ক্যারাভ্যান নামের বিমানটি বৃহস্পতিবার ওয়াশিংটনের মোজেজ এয়ারপোর্ট থেকে প্রথম দিনের সফল উড্ডয়নে ৯ জন যাত্রী বহন করেছে। এটি প্রায় ৩০ মিনিট আকাশে ছিল।

জীবাশ্ম জ্বালানি ছাড়াই আকাশে উড়লো বিমান

৭৫০ হর্সপাওয়ার ইঞ্জিন ক্ষমতার বিমানটি যৌথভাবে বানিয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাগনিক্স ও এরোটেক নামে দুটি কোম্পানি।

বৈদ্যুতিক বিমানের জন্য ২০০৯ সাল থেকেই বিশেষ ইঞ্জিন বানিয়ে আসছে ম্যাগনিক্স। এখনও পর্যন্ত তাদের হাতে তৈরি হয়েছে বহু ইলেকট্রিক ইঞ্জিন। তবে তাদের বানানো সবচেয়ে শক্তিশালী ইলেকট্রিক ইঞ্জিন ম্যাগনি৫০০ এই বিমানে ব্যবহার করা হয়েছে। অন্যদিকে, এরোটেক কোম্পানির ইঞ্জিনিয়াররা বিমানের নকশা তৈরি করেছেন। বিমানটির প্রথম উড্ডয়ন সম্পন্ন হয়েছে এরোটেকের তত্ত্বাবধানেই।

ম্যাগনিক্স কোম্পানির সিইও রোয়ে গানজারস্কি বৃহস্পতিবার এক বিবৃতিতে দাবি করেছেন, এই বিমানের মাধ্যমে কোনরকম কার্বন নিঃসরণ ছাড়াই স্বল্প দুরত্বে মালামালও পরিবহন সম্ভব।

/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের