বর্ণবাদ রুখতে আহত মানুষের কণ্ঠস্বর শুনতে হবে: বুশ

বিদেশ ডেস্ক
০৩ জুন ২০২০, ১৪:৫৫আপডেট : ০৩ জুন ২০২০, ১৪:৫৯
image

জর্জ ফ্লয়েড হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদন থেকে জানা গেছে, হত্যার বিচারের দাবিতে রাস্তায় নামা আন্দোলনকারীদের প্রশংসা করেছেন তিনি।

বর্ণবাদ রুখতে আহত মানুষের কণ্ঠস্বর শুনতে হবে: বুশ

পুলিশি হেফাজতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় ক্ষোভে উত্তাল পুরো যুক্তরাষ্ট্র।  টানা আট দিন ধরে শহরে শহরে চলছে বিক্ষোভ। শান্তিপূর্ণ প্রতিবাদের পাশাপাশি পুলিশি দমনের বিপরীতে চলছে ভাঙচুর, অগ্নিসংযোগ ও সংঘর্ষ। কারফিউ জারি আর বিশেষ বাহিনী নামিয়েও লোকজনকে রাস্তা থেকে সরানো যাচ্ছে না।

মঙ্গলবার এক বিবৃতিতে বুশ বলেন, ‘পদ্ধতিগত বর্ণবাদ থামাতে হলে অসংখ্য আহত মানুষের কণ্ঠস্বর শুনতে হবে।’ আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, দেশের অবিচার এবং নির্মমভাবে শ্বাসরোধে হত্যার ঘটনায় আমি আর লরা বুশ খুবই বিরক্ত।

ফ্লয়েড হত্যার ঘটনায় প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানাতে গিয়ে বুশ বলেন, ‘এখন লেকচার দেয়ার সময় নয়। এখন শিক্ষা নেওয়ার সময়। নিজ দেশে অনেক আফ্রিকান-আমেরিকান তরুণ হয়রানির শিকার হচ্ছে। এটা অনেক বেদনার। দায়িত্বরত নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মানুষের এই আন্দোলন এবং মিছিলই উন্নত ভবিষ্যতের শক্তি।’

/এফইউ/বিএ/
সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের