জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের বিরুদ্ধে মুখ খুললেন পোপ

বিদেশ ডেস্ক
০৩ জুন ২০২০, ২০:৪০আপডেট : ০৩ জুন ২০২০, ২০:৪০

পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ মার্কিন নাগরিক জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডকে বর্ণবাদের পাপের ফলাফল হিসেবে আখ্যা দিয়েছেন পোপ ফ্রান্সিস। বুধবার ভ্যাটিকান থেকে খ্রিষ্ট ধর্মগুরু ফ্রান্সিস যুক্তরাষ্ট্রে চলতে থাকা সামাজিক অস্থিরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের বিরুদ্ধে মুখ খুললেন পোপ

গত ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিস শহরে পুলিশ হেফাজতে নিহত হন নিরস্ত্র কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড। ওই হত্যাকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ‌টানা আট দিন ধরে শহরে শহরে চলছে বিক্ষোভ। শান্তিপূর্ণ প্রতিবাদের পাশাপাশি পুলিশি দমনের বিপরীতে চলছে ভাঙচুর,অগ্নিসংযোগ ও সংঘর্ষ। কারফিউ জারি আর বিশেষ বাহিনী নামিয়েও লোকজনকে রাস্তা থেকে সরানো যাচ্ছে না।

বুধবার পোপ ফ্রান্সিস বলেন, ‘যুক্তরাষ্ট্রে প্রিয় ভাই ও বোনেরা, জর্জ ফ্লয়েডের মর্মান্তিক মৃত্যুর পর গত তিন দিন ধরে আপনাদের দেশে চলতে থাকা সামাজিক অস্থিরতা গভীর উদ্বেগ নিয়ে প্রত্যক্ষ করছি।’ জর্জ ফ্লয়েডসহ যারা বর্ণবাদের পাপে নিহত হয়েছেন তাদের সকলের আত্মার শান্তির জন্য তিনি প্রার্থনা করেছেন বলে জানান। তিনি বলেন, ‘বন্ধুরা আমার, বর্ণবাদ কিংবা মানুষের জীবনের পবিত্রতা নষ্টকারী কোনও কিছুকেই আমরা সহ্য করতে কিংবা তার দিকে চোখ বন্ধ করে রাখতে পারি না।’

পোপ বলেন, ‘একই সঙ্গে আমাদের স্বীকার করতে হবে যে গত কয়েক রাতের সহিংসতা আত্ম-বিধ্বংসী এবং নিজেদের পরাজয়। সহিংসতা দিয়ে কিছুই অর্জন করা যায় না, তাতে কেবল ক্ষতিই হয়।’

/জেজে/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম