‘কার্যকর’ প্রমাণের আগেই প্রস্তুত থাকবে মডার্নার ১০ কোটি টিকা: ফাউচি

বিদেশ ডেস্ক
০৫ জুন ২০২০, ১৫:৫৫আপডেট : ০৫ জুন ২০২০, ১৬:০৬
image

কার্যকর বলে প্রমাণ হোক বা না হোক, এ বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের হাতে মার্কিন কোম্পানি মডার্নার তৈরি কোভিড-১৯ টিকার অন্তত ১০ কোটি ডোজ প্রস্তুত থাকবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন জাতীয় সংক্রামক রোগ ইন্সটিটিউটের পরিচালক অ্যান্থনি ফাউচি। তার আশা, ২০২১ সালের শুরুতে এ তালিকায় আরও কয়েক কোটি ডোজ টিকা যুক্ত হবে। আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন সাময়িকীর সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে ফাউচি এসব কথা বলেন।

ফাউচি

বিভিন্ন দেশে করোনা প্রতিরোধী টিকা ও ওষুধ আবিষ্কারের প্রচেষ্টা চলছে। বিশেষজ্ঞরা আভাস দিয়েছেন, নিরাপদ ও কার্যকর রোগ প্রতিরোধী টিকা উদ্ভাবনে ১২-১৮ মাস সময় লাগতে পারে। এ পর্যন্ত মাত্র কয়েকটি টিকা পরীক্ষামূলকভাবে মানবদেহে প্রয়োগ করা হয়েছে। এগুলোর মধ্যে এগিয়ে রয়েছে মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি মডার্না এবং ব্রিটিশ-সুইডিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন।

মঙ্গলবার, সম্ভাব্য টিকা নিয়ে এক প্রশ্নের জবাবে মডার্নার টিকা নিয়ে আশা প্রকাশ করেন ফাউচি। তিনি বলেন, গ্রীষ্মের মাঝামাঝি সময়ের মধ্যে বায়োটেক কোম্পানি মডার্নার তৈরি টিকাগুলো দিয়ে স্বেচ্ছাসেবীদের শরীরে চূড়ান্ত পর্যায়ের (তৃতীয় ধাপে) পরীক্ষা চালানো হবে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন জায়গায় এ নিয়ে প্রস্তুতি চলছে বলে জানান তিনি।  

‘তৃতীয় ধাপের পরীক্ষাই মূলত প্রকৃত পরিস্থিতির জানান দেবে। আশা করি, জুলাইয়ের প্রথম সপ্তাহে এ ধাপের পরীক্ষা শুরু হবে। অনেক বেশি তথ্য সংগ্রহের জন্য আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাব।’ বলেন ফাউচি। তিনি জানান, তৃতীয় ধাপে প্রায় ৩০ হাজার মানুষের মধ্যে মডার্নার টিকা নিয়ে পরীক্ষা চালানো হবে। তাদের বয়স হবে ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে।

ফাউচি আরও জানান, মডার্নার এ টিকা কার্যকরী কিনা তা পুরোপুরি নিশ্চিত হওয়ার আগেই নভেম্বর-ডিসেম্বর নাগাদ ১০ কোটি ডোজ তৈরি করে রাখার পরিকল্পনা করা হয়েছে; যেন এটি কার্যকর বলে প্রমাণ হওয়ার সঙ্গে সঙ্গেই তা ব্যবহার করা যায়।

/এফইউ/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের