পশ্চিমবঙ্গে শপিং মল, ধর্মীয় স্থান খুলছে ৮ জুন

বিদেশ ডেস্ক
০৫ জুন ২০২০, ১৯:৪৭আপডেট : ০৫ জুন ২০২০, ২১:০৫

কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে আগামী ৮ জুন থেকে খুলে দেওয়া হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের সব শপিং মল, রেস্তরোঁ এবং ধর্মীয় স্থান। তবে বন্ধ থাকবে শপিং মলে থাকা সিনেমা হল এবং শিশুদের খেলার স্থান। করোনাভাইরাস লকডাউন শিথিলের দ্বিতীয় পর্যায় হিসেবে এগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গে শপিং মল, ধর্মীয় স্থান খুলছে ৮ জুন

ভারতে চতুর্থ দফার লকডাউন শেষ হয় গত ৩১ মে। এরপর ধীরে ধীরে দেশটির বিভিন্ন স্থানে তা শিথিল করা শুরু হয়। ১ জুন থেকে পশ্চিমবঙ্গে বাস, ট্যাক্সি, ফেরি, অটো রিক্সা চালু করা হয়। আপাতত ১৫ জুন পর্যন্ত এগুলো চালু থাকবে। পরে পরিস্থিতি বিবেচনা করে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।

পশ্চিমবঙ্গে লকডাউন শিথিলের দ্বিতীয় পর্যায়ে ইতোমধ্যে রাজ্য সরকার পুরো রাজ্যকে তিনটি ভাগে ভাগ করেছে। এগুলো হলো আক্রান্ত এলাকা, বাফার জোন এবং ক্লিয়ার জোন। বাফার এবং ক্লিয়ার জোনে লকডাউন শিথিল করা হবে। আর আক্রান্ত এলাকা এখনও সংক্রমণ এলাকা হিসেবে বিবেচনা করে সেখানে কেবলমাত্র জরুরি সেবা চলাচলের অনুমতি দেওয়া হবে।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নির্দেশনায় বলা হয়েছে, থার্মাল স্ক্যানিংয়ে পরীক্ষার পর হোটেল-রেস্তোরাঁয় প্রবেশের অনুমতি দেওয়া যাবে। মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারের পাশাপাশি মেনে চলতে হবে ৬ ফুট দূরে থাকার নিয়ম। এছাড়া রেস্তোরাঁয় বসে খাওয়ার চেয়ে বাড়িতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বেশি উৎসাহ দেওয়া হবে।

এছাড়া ধর্মীয় স্থান খুলে দেওয়া হলেও সেখানেও স্বাস্থ্যবিধি মানতে হবে। দূর থেকে দেব-দেবী দর্শন করা যাবে তবে কোনও প্রসাদ কিংবা পবিত্র জল বিতরণ করা যাবে না।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম