মহামারি ঠেকাতে ভারতে ‘করোনা দেবী’র পূজা!

বিদেশ ডেস্ক
০৭ জুন ২০২০, ১৭:১৭আপডেট : ০৭ জুন ২০২০, ১৭:৪৮
image

ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও বিহারের কিছু মানুষ ‘করোনা দেবী’র নামে পূজা শুরু করেছেন। গ্রামবাসীর বিশ্বাস, করোনা যিনি পৃথিবীতে পাঠিয়েছেন সেই দেবীকে তুষ্ট করতে পারলে এই রোগ ভয়ে পালাবে! ভারতীয় সংবাদমাধ্যম স্কুপহুপের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

আসামে পূজার ছবি

ভারতীয় সময় শনিবার সন্ধ্যায় স্পেনকে টপকে বিশ্বের পঞ্চম সংক্রমিত দেশ হিসেবে উঠে এসেছে ভারতের নাম। শনিবার সন্ধ্যা পর্যন্ত সেখানে মোট আক্রান্ত ২ লাখ ৪১ হাজার ৯৭০ জন। স্পেনে তখন আক্রান্তের সংখ্যা ছিল ২ লাখ ৪০ হাজার ৯৭৮ জন।

করোনাকে দেবীজ্ঞানে পূজা শুরু করেছে ভারতের বিভিন্ন রাজ্যের মানুষ। উত্তর দিনাজপুরের রাজগঞ্জের নারীরা রীতিমতো ভক্তিশ্রদ্ধার সঙ্গে গঙ্গাস্নান সেরে করোনা মায়ের উপাসনা করে ৯টি লাড্ডু, ৯টি ফুল, ৯টি লবঙ্গ, ৯টি ধূপকাঠি ধরিয়ে নদীর পাশে গঙ্গার মাটিতে পুঁতে দেন। তাদের এমন ভক্তিশ্রদ্ধা দেখে হতবাক হয়েছেন অনেকেই। আসামেও একইরকম উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় একটি পরিবার দাবি করে তারা স্বপ্নে করোনা প্রতিরোধের ওষুধ পেয়েছে। সে ওষুধ নেওয়ার জন্যে সে বাড়িতে সামাজিক দূরত্ব ছাড়াই মানুষের ভিড় জমতে শুরু করে। করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরিধান করাসহ বিভিন্ন নিয়ম জারি থাকলেও এসব পূজায় সেসব নিয়মের তোয়াক্কা করা হয়নি।

ভারতে সবচেয়ে বেশি করোনা ভাইরাসে আক্রান্ত মহারাষ্ট্রের মানুষ। ওদিকে সক্রিয় করোনা রোগীর হিসাবে এখন দ্বিতীয় স্থানে রয়েছে রাজধানী দিল্লি। যদিও মোট করোনা আক্রান্তের বিচারে দিল্লির আগে রয়েছে দেশের দক্ষিণের রাজ্য তামিলনাড়ু। আর মৃত্যুর হিসাবে গুজরাট রয়েছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি।

 

/এফইউ/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম