নিউ জিল্যান্ডকে করোনামুক্ত ঘোষণা

বিদেশ ডেস্ক
০৮ জুন ২০২০, ০৯:৫৩আপডেট : ০৮ জুন ২০২০, ১০:০১

নিউ জিল্যান্ডকে করোনামুক্ত হিসেবে ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। স্থানীয় সময় সোমবার বিকালে এ ঘোষণা দেওয়া হয়। কর্মকর্তারা জানিয়েছেন, দেশটিতে আর কোনও করোনা রোগী অবশিষ্ট নেই। নিউ জিল্যান্ডকে করোনামুক্ত ঘোষণা

গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে নিউ জিল্যান্ডে নতুন করে কোনও সংক্রমণের ঘটনা ঘটেনি। সোমবার দেশটির সর্বশেষ করোনা রোগী সুস্থ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

বিবিসি জানিয়েছে, করোনামুক্ত ঘোষণার পর সামাজিক দূরত্বের বিধিনিষেধ আর থাকবে কি না সে ব্যাপারে সরকারিভাবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

কয়েক সপ্তাহ ধরে পৃথিবীর সবচেয়ে কঠোর লকডাউন পালনকারী দেশগুলোর একটি নিউ জিল্যান্ড। প্রথমে তারা আক্রান্তের সংখ্যা কমিয়ে আনতে সক্ষম হয়। সর্বশেষ আক্রান্তের সংখ্যা শূন্যতে নামিয়ে আনতে সমর্থ হয় দেশটি।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটার-এর তথ্য অনুযায়ী, নিউ জিল্যান্ডে মোট এক হাজার ৫০৪ জনের করোনা শনাক্ত হয়েছিল। আক্রান্তদের মধ্যে ২২ জনের মৃত্যু হয়।

বিবিসি জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারির পর এই প্রথমবারের মতো নিউ জিল্যান্ডে কোনও করোনা রোগী নেই।

উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৩৬। এর মধ্যে চার হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে। যদিও দেশটির বিরুদ্ধে প্রকৃত পরিস্থিতি গোপন করার অভিযোগ রয়েছে। উহানের একজন স্বেচ্ছাসেবী বলেন, ‘বুদ্ধি-বিবেচনাসম্পন্ন যেকোনও মানুষ এই সংখ্যা (সরকারি পরিসংখ্যান) নিয়ে সন্দেহ প্রকাশ করবেন।’

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম