ভারতীয় বাহিনীর হাতে পাঁচ জন নিহতের পর কাশ্মিরে বিক্ষোভ

বিদেশ ডেস্ক
০৮ জুন ২০২০, ১৪:০৪আপডেট : ০৮ জুন ২০২০, ১৪:১৪

কাশ্মিরে রবিবার ভারতীয় নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে পাঁচ জন নিহতের ঘটনায় বিক্ষোভ প্রদর্শন করেছে স্থানীয় বাসিন্দারা। ওই হত্যাকাণ্ড নিয়ে বার্তা সংস্থা এপি-র সঙ্গে কথা বলেছেন ভারতীয় প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া। তিনি বলেন, কিছু বিদ্রোহীর লুকিয়ে থাকার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দক্ষিণ সোপিয়ানের একটি গ্রাম ঘিরে রাখে। এ সময় বন্দুকযুদ্ধে পাঁচ বিদ্রোহী নিহত হয়। তবে স্থানীয় বাসিন্দারা জানান, সেনাবাহিনী বিস্ফোরক দিয়ে অন্তত একটি ঘর গুঁড়িয়ে দিয়েছে। ভারতীয় বাহিনীর হাতে পাঁচ জন নিহতের পর কাশ্মিরে বিক্ষোভ

পুলিশ জানিয়েছে, রবিবারের ঘটনায় নিহতদের মধ্যে হিজবুল মুজাহিদিন কমান্ডার ফারুক আসাদ নালি-ও রয়েছেন। এর আগে গত মাসেও জম্মু-কাশ্মিরের কুলগামে ‘বন্দুকযুদ্ধে’ দুই বিদ্রোহীকে হত্যা করে ভারতীয় নিরাপত্তা বাহিনী।

রবিবারের ঘটনার পর স্থানীয় শত শত মানুষ ঘটনাস্থল অভিমুখে যাত্রা করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা কাশ্মিরে ভারতীয় দখলদারিত্বের অবসানের দাবিতে স্লোগান দেয়। পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্যদের দিকে পাথর ছুড়ে মারে অনেকে। নিরাপত্তা বাহিনীও বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ এবং শটগানের গুলিবর্ষণ করে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

গত কয়েক মাস ধরে কাশ্মিরে অভিযান জোরদার করছে ভারতীয় বাহিনী।

কাশ্মির উপত্যকায় ২০২০ সালে এ পর্যন্ত অন্তত ৭৩ বিদ্রোহীকে হত্যার কথা স্বীকার করেছে ভারতীয় পুলিশ। শুধু গত এপ্রিলেই সেখানে দুই ডজনেরও বেশি বিদ্রোহী এবং প্রায় ডজনখানেক ভারতীয় সেনা নিহত হয়।

২০১৯ সালের আগস্টে কাশ্মিরের স্বায়ত্ত্বশাসন ও রাজ্যের মর্যাদা বাতিল করে অঞ্চলটিকে দুই টুকরো করে ফেলে মোদি সরকার। ওই ঘটনার পর এপ্রিলেই সেখানে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটে।

এপ্রিলের পর থেকে এ পর্যন্ত সেখানে অর্ধশতাধিক বিদ্রোহীকে হত্যা করা হয়েছে। একই সময়ে নিহত হয়েছে ভারতীয় বাহিনীর ২৩ সদস্য।

কাশ্মিরে ভারতীয় দখলদারিত্বের অবসানের দাবিতে ১৯৮৯ সাল থেকেই লড়াই করে আসছে স্থানীয় বিদ্রোহী গোষ্ঠীগুলো। তবে ভারত বরাবরই কঠোর হাতে এ আন্দোলন দমন করে আসছে। ১৯৮৯ সালের পর থেকে এ পর্যন্ত সেখানে প্রায় ৭০ হাজার মানুষ নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। সূত্র: আল জাজিরা, টিআরটি ওয়ার্ল্ড।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম