ভারতে আক্রান্তের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়েছে

বিদেশ ডেস্ক
০৮ জুন ২০২০, ১৪:৫৫আপডেট : ০৮ জুন ২০২০, ১৫:০১
image
 
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়েছে। সেদেশের সম্প্রচারমাধ্যম এনডিটিভি ও কলকাতাভিত্তিক আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ হাজার ৯৮৩ জনের শরীরের ভাইরাসের জীবাণু পাওয়া গেছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫৬ হাজার ।ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনার থাবায় ২০৬ জনের প্রাণ গেছে। দেশটিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজার ১৩৫ জনে।
 
প্রতীকী ছবি
 
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্তের সংখ্যায় রাজ্যগুলোর মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাট ও রাজস্থান। ভারতের মোট আক্রান্তের ৭০ শতাংশ এবং মোট মৃত্যুর ৭৮ শতাংশই হয়েছে এ পাঁচটি রাজ্যে। এর মধ্যে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা চীনকে ছাড়িয়ে গেছে। এ রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা ৮৫ হাজারের বেশি।
 
করোনায় কেবল মহরাষ্ট্রে মৃত্যু হয়েছে তিন হাজার ৬০ জনের। গুজরাটে এক হাজার ২৪৯ জনের। এর পর রয়েছে দিল্লি। সেখানে মোট ৭৬১ জনের মৃত্যু হয়েছে। শতাধিক মৃত্যুর তালিকায় রয়েছে মধ্যপ্রদেশ (৪১২), পশ্চিমবঙ্গ (৩৯৬), উত্তরপ্রদেশ (২৭৫), তামিলনাড়ু (২৬৯), রাজস্থান (২৪০) ও তেলঙ্গানা (১২৩)।
 
গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪৯ জন। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ১৮৭ জনে। কেন্দ্রীয় সরকারের হিসাব অনুযায়ী রাজ্যটিতে ৩৯৬ জনের মৃত্যু হয়েছে। তবে রাজ্য সরকারের হিসাব অনুযায়ী এ সংখ্যা ৩২৪।
 
এখন পর্যন্ত দেশটিতে এক লাখ ২৪ হাজার ৯৫ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন চার হাজার ৮০২ জন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, লকডাউন তুলে নেওয়ার প্রথ ধাপ কার্যকর হওয়ার মধ্যেই ভারতে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে। কম সংক্রমণ হয়েছে, এমন এলাকায় আজ থেকে আনলক-১ এর আওতায় উপাসনালয়, শপিং মল ও রেঁস্তোরা খুলে দেওয়া হয়েছে।
/এফইউ/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক