প্রেসিডেন্টের সঙ্গে মতানৈক্যে ব্রাজিলের অর্থমন্ত্রীর পদত্যাগ

১৯ ডিসেম্বর ২০১৫, ০৯:৩৫আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৫, ১০:৪৮
image

joaquim-levy প্রেসিডেন্ট দিলমা রৌসেফের সঙ্গে মতানৈক্যের কারণ দেখিয়ে দেশের প্রবল অর্থনেতিক মন্দার মধ্যেই পদত্যাগ করলেন ব্রাজিলের অর্থমন্ত্রী জোয়াকিম লেভি। এরইমধ্যে পরিকল্পনা মন্ত্রী নেলসন বারবোসাকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

গত ২৫ বছরের মধ্যে বর্তমানে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক মন্দার কবলে রয়েছে ব্রাজিল। মন্দার প্রভাব কাটাতে একরকম হিমশিম খাচ্ছে ব্রাজিল সরকার। লেভির দাবি, তার দেওয়া কৃচ্ছ্রসাধন পরিকল্পনা নিয়ে প্রেসিডেন্ট আর ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির সদস্যদের মতৈক্য হয়নি। আর সেকারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে ২০১৬ সাল নাগাদ অর্থনৈতিক মন্দা কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

তবে লেভির পদত্যাগের কারণ সম্পর্কে কিছু বলেননি প্রেসিডেন্ট দিলমা। চলতি মাসের শুরুতে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দিলমার অভিশংসন প্রক্রিয়া শুরুর ব্যাপারে সায় দেন কংগ্রেসের নিম্ন কক্ষের স্পিকার এদুয়ার্দো চুনহা। অন্যদিকে শুক্রবার সরকার নিয়ন্ত্রিত সিনেটকে আরও বেশি ক্ষমতা প্রদান করে সুপ্রিমকোর্ট। আর এর মধ্য দিয়ে অভিশংসন প্রক্রিয়া বন্ধ করে দেওয়ার ক্ষমতা পেয়ে যায় দিলমা সরকার। সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি