ইনহেলারে ব্যবহারের উপযোগী হয়ে আগস্টেই আসছে অক্সফোর্ডের ভ্যাকসিন?

বিদেশ ডেস্ক
০৯ জুন ২০২০, ১৬:০০আপডেট : ০৯ জুন ২০২০, ১৭:১৮
image

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি করোনার ভ্যাকসিন আগামী আগস্ট মাস থেকেই বাজারে আসতে পারে। সম্প্রতি অক্সফোর্ডের সেন্টার ফর পারসোনালাইজড মেডিসিনের প্রফেসর অ্যাড্রিয়ান হিল এই আশাবাদের কথা জানিয়েছেন। আইরিশ মিরর-এর প্রতিবেদন থেকে জানা গেছে, ভ্যাকসিনটি ব্যবহার করা যাবে ইনহেলারের মাধ্যমে।

ইনহেলারে ব্যবহারের উপযোগী হয়ে আগস্টেই আসছে অক্সফোর্ডের ভ্যাকসিন?

বিভিন্ন দেশে করোনা প্রতিরোধী টিকা ও ওষুধ আবিষ্কারের প্রচেষ্টা চলছে। বিশেষজ্ঞরা আভাস দিয়েছেন, নিরাপদ ও কার্যকর রোগ প্রতিরোধী টিকা উদ্ভাবনে ১২-১৮ মাস সময় লাগতে পারে। এ পর্যন্ত মাত্র কয়েকটি টিকা পরীক্ষামূলকভাবে মানবদেহে প্রয়োগ করা হয়েছে। এগুলোর মধ্যে এগিয়ে রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের টিকাটি।

হিল জানান, তারা যে ভ্যাকসিন তৈরি করছেন তা করোনা নির্মূলে সক্ষম হবে বলে ৮০ শতাংশ আত্মবিশ্বাসী গবেষকরা। ভ্যাকসিন তৈরির নেতৃত্ব দেওয়া এ আইরিশ বিজ্ঞানী বলেন, এটি (ভ্যাকসিন) আগস্টের দিকেই আসতে পারে। তবে সংক্রমণের হার খুব বেশি কমে গেলে সেক্ষেত্রে বিলম্বের সম্ভাবনা রয়েছে।

প্রফেসর হিল আগেও সতর্ক করেছিলেন, যুক্তরাজ্যে করোনা সংক্রমণের হার দ্রুত কমে গেলে তাদের গবেষণাও পিছিয়ে যেতে পারে। পর্যাপ্তসংখ্যক রোগী না পেলে ট্রায়ালে ভ্যাকসিনের কার্যকারিতা বোঝা কঠিন হয়ে যায়।

গত এপ্রিলে শিশু ও ৫৫ বছর বয়সোর্ধ্বসহ ১০ হাজার ২৬০ জনের ওপর অক্সফোর্ডের ভ্যাকসিনের দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হয়েছে। ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা ঘোষণা দিয়েছে, অক্সফোর্ডের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি তাদের ভ্যাকসিনটি কার্যকর প্রমাণিত হলেই ২০০ কোটি ডোজ তৈরি করা হবে।

প্রফেসর হিল জানিয়েছেন, ভ্যাকসিনটি ইনহেলারে রূপ নিতে পারে।

ইতোমধ্যে যুক্তরাজ্যে ১০ কোটি ডোজ সরবরাহে সম্মত হয়েছে অ্যাস্ট্রাজেনেকা। করোনার ভ্যাকসিন সরবরাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০০ কোটি মার্কিন ডলারের চুক্তিও করেছে তারা।

/এফইউ/বিএ/এমএমজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম