বাংলাদেশকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বলবে মালয়েশিয়া

বিদেশ ডেস্ক
০৯ জুন ২০২০, ১৮:৪৬আপডেট : ০৯ জুন ২০২০, ১৮:৪৯

মালয়েশিয়ায় প্রবেশের সময় গত সপ্তাহে ২৭০ জন রোহিঙ্গা বোঝাই একটি নৌকা আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। বাংলাদেশকে এসব রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বলা হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। মঙ্গলবার তিনি এসব কথা জানান বলে খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। বাংলাদেশকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বলবে মালয়েশিয়া

মালয়েশিয়া শরণার্থী মর্যাদা স্বীকার না করলেও ২০১৭ সালে মিয়ানমারে সেনা নিপীড়নের শিকার হওয়ার পর লাখ লাখ রোহিঙ্গার গন্তব্য হয়ে ওঠে দেশটি। ওই নিপীড়নের সময় পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অনেকেই মালয়েশিয়া প্রবেশের চেষ্টা করে থাকে। তবে করোনাভাইরাস ঠেকাতে মরিয়া মালয়েশিয়া সরকার জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে আর কোনও রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হবে না।

মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘রোহিঙ্গাদের জানা উচিত, তারা এখানে আসলেও থাকতে পারবে না।’ তিনি জানান, ‘যদি জানা যায় আটক হওয়া অভিবাসীরা বাংলাদেশের কক্সবাজারের আশ্রয় শিবির থেকে পালিয়ে থাকে তাহলে তাদের ফিরিয়ে নিতে ঢাকাকে অনুরোধ জানাবে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।’

গত সোমবার মালয়েশিয়ার লঙ্কাউই দ্বীপের একটি ক্ষতিগ্রস্থ নৌকা থেকে ২৬৯ জন রোহিঙ্গাকে আটক ও এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। ইসমাইল সাবরি বলেন আটক করা এসব রোহিঙ্গাদের ভাসান চরে পাঠাতে বাংলাদেশকে অনুরোধ করবে মালয়েশিয়া। এছাড়া রোহিঙ্গাদের তৃতীয় কোনও দেশে আশ্রয় দিতে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-কে বলা হবে বলেও জানান মালয়েশীয় মন্ত্রী।

তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, রোহিঙ্গাদের দায় মিয়ানমারের। তিনি বলেন, 'তারা কেন মিয়ানমারকেই ফিরিয়ে নিতে বলছে না? দ্বিতীয়ত, তারা যেখানে পৌঁছে গেছে সেই দেশের দায়িত্ব। বাংলাদেশের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই।'

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক