সংক্রমণের তালিকায় চীনের পরেই বাংলাদেশ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ জুন ২০২০, ১৫:৩৫আপডেট : ১০ জুন ২০২০, ১৬:৩৩
image

করোনাভাইরাস আক্রান্ত দেশের তালিকায় এখন ১৯তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটার-এর পরিসংখ্যান অনুযায়ী, তালিকায় এখন চীনের পরের অবস্থানটিই বাংলাদেশের।

সংক্রমণের তালিকায় চীনের পরেই বাংলাদেশ

বুধবার (১০ জুন) বেলা আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা জানান, দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিন হাজার ১৯০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ৭৪ হাজার ৮৬৫ জন। একধাপ এগিয়ে থাকা চীনে শনাক্তকৃত রোগীর সংখ্যা ৮৩ হাজার ৪৬ জন। 

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বিশ্বব্যাপী এর প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ওয়ার্ল্ডওমিটার-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৪৫ হাজার ৫৪৯। মৃত্যু হয়েছে এক লাখ ১৪ হাজার ১৪৮ জনের।

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা সাত লাখ ৪২ হাজার ৮৪। এর মধ্যে ৩৮ হাজার ৪৯৭ জনের মৃত্যু হয়েছে।

রাশিয়ায় আক্রান্তের সংখ্যা চার লাখ ৮৫ হাজার ২৫৩। এর মধ্যে ছয় হাজার ১৪২ জনের মৃত্যু হয়েছে।

/এফইউ/বিএ/এমএমজে/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতানির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি