রুশ গুপ্তচরের শিরোশ্ছেদের ভিডিও প্রকাশ আইএসের

বিদেশ ডেস্ক
০৩ ডিসেম্বর ২০১৫, ০৬:২৯আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৫, ১৩:০০

151202-alleged-russian-spy-syria-isis রাশিয়ার গুপ্তচর সন্দেহে এক ব্যক্তির শিরোশ্ছেদের ভিডিও প্রকাশ করেছে ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। সিরিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান হামলার প্রতিশোধ হিসেবেই তারা এই ভিডিও প্রকাশ করেছে বলে মনে করা হচ্ছে।
বুধবার সিরিয়ার রাকা শহরে আইএসের মিডিয়া অফিস থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটির টাইটেলে লেখা হয়, ‘ও রাশিয়ান, তোমরা নিশ্চই অপমানিত ও হতাশ বোধ করবে।’
ভিডিওটিতে একটি নদীর পাড়ে কমলা রঙের পোশাক পরিহিত এক ব্যক্তিকে বন্দি অবস্থায় দেখা যায়। তার পেছনে মুখোশহীন অবস্থাতেই ছুরি হাতে এক শেতাঙ্গকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
ভিডিওটিতে আরও দেখা যায়, বন্দি নিজেকে চেচেন বংশদ্ভূত রুশ নাগরিক বলে দাবি করেন। তার নাম মাগোমেদ কাশিয়েভ বলে তিনি জানান।
ভিডিওতে শিরোশ্ছেদকারী ওই শেতাঙ্গ জিহাদিকে রুশ ভাষায় কথা বলতে শোনা যায়। তার রুশ উচ্চারণের স্পস্টতা দেখে গোয়েন্দারা বলছেন, শিরোশ্ছেদকারীও রাশিয়ার নাগরিক হতে পারেন। কিন্তু কে এই নতুন ‘জিহাদি জন’ তা নিয়ে এখন  মাথা ঘামাচ্ছেন তারা।
উল্লেখ্য, এর আগেও আইএস বেশ কয়েকজন পশ্চিমা সাংবাদিক ও সাহায্য কর্মীকে শিরোশ্ছেদ করে হত্যা করে তার ভিডিও প্রকাশ করেছিল। সূত্র: এনবিসি

/এসএম/   

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম