এবার করোনার ওষুধ বাতলে দিলেন রামদেব!

বিদেশ ডেস্ক
১১ জুন ২০২০, ১৫:৩৭আপডেট : ১১ জুন ২০২০, ১৫:৫৬
image

ভারতের বিতর্কিত ধর্মপ্রচারক রামদেব দাবি করেছেন, অশ্বগন্ধা আর গুলঞ্চ করোনাভাইরাস সংক্রমণ রুখতে পারে। তার দাবি, এই দুই ওষুধই শতভাগ সফলভাবে করোনা প্রতিরোধ করতে পারে।

বিতর্কিত ধর্মপ্রচারক রামদেব

এখন পর্যন্ত করোনাভাইরাসের কোনও গ্রহণযোগ্য প্রতিষেধক কিংবা ভ্যাকসিন নেই। বিশ্বজুড়ে এ নিয়ে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিভিন্ন টিকা-ওষুধ, প্ল্যাজমা থেরাপি কিংবা অ্যান্টিবডি নিয়ে পরীক্ষা চলমান রয়েছে।  এমন সময়ে রামদেব করোনার ওষুধ বাতলে দিয়েছেন!

পতঞ্জলির প্রতিষ্ঠাতা রামদেব বলেছেন, প্রচণ্ড সংক্রামক এই রোগ সেরে যেতে পারে গুলঞ্চ আর অশ্বগন্ধায়। তার ভাষায়, শরীরে জীবাণু যখন প্রবেশ করে, তা পুরো সিস্টেমের কাজকর্ম নষ্ট করে দেয় ও দিন দিন বেশি করে কোষ সংক্রমিত হয় তাতে।

রামদেব বলেন, সংক্রমণের এই চেইন ভাঙতে গুলঞ্চ শতভাগ সফল হবে। এমনকি করোনা রোগীদের ওপর নাকি গুলঞ্চ ও অশ্বগন্ধা প্রয়োগও করা হয়েছে। আর যারা এই ওষুধ খেয়েছেন, তারা প্রত্যেকেই সুস্থ হয়ে উঠেছেন। মৃত্যুর হার শূন্য শতাংশ।

এর আগে গত এপ্রিল মাসে রামদেব দাবি করেছিলেন যে, নাক দিয়ে সরিষার তেল দিলেই নাকি মরে যাবে করোনা। তার ভাষায়, নাকে সরিষার তেল দিলেই করোনাভাইরাস সোজা চলে যাবে পাকস্থলীতে। এরপর পাকস্থলীতে থাকা অ্যাসিডের প্রভাবেই ভাইরাস পুরোপুরি নষ্ট হয়ে যাবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার পত্রিকা

/বিএ/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি