করোনা সংক্রমণে যুক্তরাজ্যকে টপকে শীর্ষ চারে ভারত

বিদেশ ডেস্ক
১২ জুন ২০২০, ০৯:০৭আপডেট : ১২ জুন ২০২০, ১৫:০২
image

করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যার দিক দিয়ে বিশ্বে ভারতের অবস্থান এখন চতুর্থ। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে এরইমধ্যে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯৮ হাজার ছাড়িয়ে গেছে। এর আগে তালিকায় চতুর্থ স্থানে ছিল যুক্তরাজ্য, সেখানে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯১ হাজারের কিছু বেশি। সর্বোচ্চ আক্রান্তের তালিকায় ভারতের আগে রয়েছে রাশিয়া, ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের অবস্থান।  

প্রতীকী ছবি গত ৩০ জানুয়ারি ভারতের কেরালায় প্রথম করোনা ভাইরাস ধরা পড়ে। করোনা পরিস্থিতিতে গত ২৫ মার্চ দেশজুড়ে লকডাউন জারি করা হয়। সেই সময় দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৫০০ এর কিছু বেশি। মৃতের সংখ্যা ছিল মাত্র ১০ জন। তবে সম্প্রতি লকডাউন শিথিল করতে শুরু করেছে ভারত। আর এর মধ্যেই দ্রুত বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ২৪ মে এর পর থেকে বেড়েছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। সেইসময় প্রথম ১০টি আক্রান্ত দেশের তালিকায় প্রবেশ করে ভারত। তখন থেকে মাত্র ১৮ দিনে চতুর্থ স্থানে গেল দেশটি। যদিও এখন ৩০ জুন পর্যন্ত পঞ্চম পর্যায়ের লকডাউন চলছে, তবে বাস, ট্রেন, অভ্যন্তরীণ বিমান চলাচল পরিষেবা, বেশিরভাগ অফিস,বাজার, শপিং মল এবং ধর্মীয় স্থান খোলা হয়েছে, কঠোর নিরাপত্তা বজায় রেখে তাদের কাজকর্ম শুরু করতে বলা হয়েছে।

ভারতের রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বড় হটস্পট মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা ৯৭ হাজার ছাড়িয়ে গেছে। তারপর রয়েছে তামিলনাড়ু ও দিল্লি। দেশের রাজধানীতে আক্রান্তের সংখ্যা ৩৪,৬৮৭ জন।

বিশ্বে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে আক্রান্তের সংখ্যা ২১ লাখের কাছাকাছি। এর পরই রয়েছে ব্রাজিলের অবস্থান। সেদেশে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ছাড়িয়ে গেছে। আর তালিকায় তৃতীয় অবস্থানে থাকা রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ৫ লাখের বেশি।

 

/এফইউ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম