আফ্রিকায় দ্রুত ছড়াচ্ছে করোনা: ডব্লিউএইচও

বিদেশ ডেস্ক
১২ জুন ২০২০, ১০:১১আপডেট : ১২ জুন ২০২০, ১০:২১
image

আফ্রিকা মহাদেশে করোনার সংক্রমণ ‘দ্রুত হারে বাড়ছে’ উল্লেখ করে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বৃহস্পতিবার (১১ জুন) সংস্থার পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, আগে আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বড় বড় শহরগুলোতে প্রবেশ করেছে করোনাভাইরাস। আর তা এখন গ্রাম্য এলাকাগুলোতেও ছড়িয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকা প্রধান মাৎশিদিসো মোয়েতিকে উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এসব তথ্য জানিয়েছে।

আফ্রিকা

আফ্রিকা মহাদেশে করোনা আক্রান্তের সংখ্যা এক লাখে পৌঁছাতে সময় লেগেছিল ৯৮ দিন। অথচ সে সংখ্যা দ্বিগুণ হয়ে দুই লাখে পৌঁছাতে সময় নিয়েছে মাত্র ১৮ দিন। এমন অবস্থায় বৃহস্পতিবার (১১ জুন) এক মিডিয়া ব্রিফিংয়ে অংশ নেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকা প্রধান মাৎশিদিসো মোয়েতি। তিনি বলেন, আফ্রিকার ৫৪ দেশের মধ্যে অর্ধেকেরও বেশি দেশে কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে গেছে। একে ‘গুরুতর চিহ্ন’ বলে উল্লেখ করেন তিনি। আফ্রিকায় সংক্রমণের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যদিও এ সংখ্যাটা বিশ্বের মোট আক্রান্তের সংখ্যার  ৩ শতাংশেরও কম, তারপরও এটা স্পষ্ট যে এখানে মহামারি দ্রুত হারে ছড়াচ্ছে।’

আফ্রিকা মহাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ। মোয়েতি জানান, এখন পর্যন্ত আফ্রিকায় আক্রান্ত হওয়া দুই লাখের বেশি মানুষের মধ্যে ৭৫ শতাংশের বসবাস ১০টি দেশে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দক্ষিণ আফ্রিকায়। সেখানে মোট আক্রান্তের সংখ্যা সাড়ে ৫৮ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ১২০০ মানুষের।

/এফইউ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম