এমএইচ ৩৭০ অনুসন্ধানে সঠিক অবস্থানে থাকার দাবি অস্ট্রেলিয়ার

বিদেশ ডেস্ক
০৩ ডিসেম্বর ২০১৫, ১৪:০৩আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৫, ১৩:৩৪

MH 370 মালয়েশিয়ার নিখোঁজ বিমান এমএইচ৩৭০ অনুসন্ধানে সঠিক অবস্থানে থাকার দাবি করেছে অস্ট্রেলিয়া। দেশটির কর্মকর্তারা আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন তারা যথাযথ স্থানেই অনুসন্ধান চালাচ্ছেন।
নিরাপত্তা বাহিনী এ পর্যন্ত পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখিয়েছে , বিমানটি ভারত মহাসাগরের দক্ষিণ প্রান্তের কোন অঞ্চলে নিখোঁজ হয়ে থাকতে পারে। অস্ট্রেলিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী ওয়ারেন ট্রাস বলেন, ‘এ বিষয়ে আমরা আশাবাদী’।
অস্ট্রেলিয়ার কর্মকর্তারা বিমানটি অনুসন্ধানে ডুবুরি ড্রোন ও শব্দতরঙ্গ প্রযুক্তি ব্যবহার করছেন। এভাবে প্রায় ৭৫ হাজার বর্গকিলোমিটার এলাকা খুঁজে দেখা হয়েছে বলে জানিয়েছে দ্য জয়েন্ট এজেন্সি কোঅরডিনেশন সেন্টার।
এর আগে রিইউনিয়ন দ্বীপে এই বিমানের একটি পাখা পাওয়া যায়। ফরাসী বিশেষজ্ঞরা নিশ্চিত করেন, বিমানের ওই ভাঙ্গা অংশটি মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ৩৭০ এয়ারবাস থেকেই এসেছে।
উল্লেখ্য, ২০১৪ সালের মার্চ মাসে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে ২৩৯ আরোহী নিয়ে নিখোঁজ হয় এমএইচ ৩৭০। সূত্র বিবিসি

/ইউআর/ বিএ/    

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম