চীনে দ্বিতীয় ধাপে সংক্রমণ শুরুর আশঙ্কা, বেইজিং আংশিক লকডাউন

বিদেশ ডেস্ক
১৩ জুন ২০২০, ১৪:৪১আপডেট : ১৩ জুন ২০২০, ১৮:০১
image

শনিবার নতুন করে ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য জানিয়ে বেইজিং-এর একাংশকে লকডাউনের আওতায় নিয়েছে চীন। ফরাসি বার্তা সংস্থা এএফপি ও কাতারভিত্তিক আলজাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

চীনে দ্বিতীয় ধাপে সংক্রমণ শুরুর আশঙ্কা, বেইজিং আংশিক লকডাউন

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব থেমে যায় মে মাসের শেষ সপ্তাহেই। 

বৃহস্পতিবার টানা ৫৬ দিন পর প্রথমবারের মতো নতুন রোগী শনাক্ত হয় বেইজিংয়ে। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন অনুযায়ী, বেইজিংয়ের জিনফাদি মাংসের বাজার থেকে নতুন করে সাত জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত বৃহস্পতি ও শুক্রবার নতুন এই ক্লাস্টার জোন থেকে করোনা আক্রান্ত রোগী পাওয়ায় বাজারটি বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নতুন শনাক্ত করোনা রোগীদের কয়েকজন সম্প্রতি বেইজিংয়ের শিনফাদি পাইকারি বাজারে গিয়েছিলেন জানার পরপরই সেটি লকডাউন করে দেয় প্রশাসন। একই কারণে বন্ধ করে দেওয়া হয়েছে জিংশেন সি-ফুড মার্কেটসহ ৬টি বাজার।

এদিকে দক্ষিণ বেইজিংয়ের ১১টি এলাকায় আবারও নতুন করে লকডাউন জারি করা হয়েছে। করোনা সংক্রমণের কারণে আগামী ১৫ জুন প্রথম থেকে তৃতীয় গ্রেডের শিক্ষার্থীদের জন্য স্কুল চালুর সিদ্ধান্ত বাতিল করেছে বেইজিং। এছাড়া, সব সিনেমা হল, বার, খেলাধুলার ইভেন্টও বন্ধ রাখা হয়েছে। কবে নাগাদ সেগুলো ফের চালু হবে তা নিশ্চিত করেনি চীনা কর্তৃপক্ষ।

/এফইউ/বিএ/এমএমজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম