যুক্তরাজ্যে কয়েক মাসের মধ্যে করোনায় মৃতের সংখ্যা সর্বনিম্ন

বিদেশ ডেস্ক
১৫ জুন ২০২০, ১২:৩১আপডেট : ১৫ জুন ২০২০, ১২:৩৩

যুক্তরাজ্যে গত কয়েক মাসের মধ্যে করোনায় মৃতের সংখ্যা সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। রবিবার প্রকাশিত সরকার পরিসংখ্যানে উঠে এসেছে এমন তথ্য। যুক্তরাজ্যে কয়েক মাসের মধ্যে করোনায় মৃতের সংখ্যা সর্বনিম্ন

১৪ জুন রবিবার প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়েছে, যুক্তরাজ্যে করোনাভাইরাসে নতুন করে ৩৬ জনের মৃত্যু হয়েছে। গত ২১ মার্চের পর থেকে এ পর্যন্ত এ সংখ্যা সর্বনিম্ন।

রবিবারের পরিসংখ্যান মিলিয়ে যুক্তরাজ্যে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪১ হাজার ৬৯৮। ইউরোপের কোনও দেশে এটিই করোনায় সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। আর বিশ্বজুড়ে করোনায় মৃত্যুতে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরই যুক্তরাজ্যের অবস্থান।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটার জানিয়েছে, যুক্তরাজ্যে এখন পর্যন্ত মোট দুই লাখ ৯৫ হাজার ৮৮৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম