চীন-ভারত সংঘর্ষে জাতিসংঘের উদ্বেগ

বিদেশ ডেস্ক
১৭ জুন ২০২০, ১১:২২আপডেট : ১৭ জুন ২০২০, ১১:২৭
image

নিয়ন্ত্রণ রেখায় ভারত ও চীনের মধ্যে সহিংসতা ও মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। ভয়েস অব আমেরিকার প্রতিবেদন থেকে জানা গেছে, মঙ্গলবার মহাসচিব অ্যান্থোনিও গুতেরেস তার মুখপাত্রের মাধ্যমে উভয়পক্ষকে ‘সর্বোচ্চ সংযম’প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

চীন-ভারত সংঘর্ষে জাতিসংঘের উদ্বেগ

দিল্লির দাবি, লাদাখ সীমান্তে চীনা সৈন্যদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভারতের একজন কর্নেল পদমর্যাদার সেনাসহ মোট ২০ সেনাসদস্য নিহত হয়েছেন। এ সংঘর্ষে চীনের অন্তত ৪৩ সেনা নিহত অথবা গুরুতর আহত হয়েছে বলে দাবি তাদের।

মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে অংশ নিয়ে ভারত-চীন সংঘর্ষে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগের কথা জানান তার মুখপাত্র এরিক কানেকো। তিনি বলেন, ‘আমরা ভারত ও চীনের মধ্যবর্তী সীমান্ত লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে (এলএসি) সংঘর্ষ ও হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করছি এবং উভয়পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি। তবে এটা ইতিবাচক যে, উভয় দেশ উত্তেজনা নিরসনে উদ্যোগ নিয়েছে।’

লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষে ভারতীয় সেনা নিহতের বিষয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র।

ভারত-চীনের সেনাবাহিনীর মধ্যে এই সংঘর্ষে চীনের পিপলস লিবারেশন আর্মির কতজন সেনা হতাহত হয়েছে তা প্রকাশ করেনি বেইজিং। যদিও ভারতীয় কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে যে, ওই ঘট্নায় ৪৩ জন চীনা সৈন্য গুরুতর আহত বা নিহত হয়েছে।

১৯৭৫ সালের পর এই প্রথম চীন ও ভারতের মধ্যে প্রাণহানির মতো এমন সংঘর্ষের ঘটনা ঘটলো। ১৯৬২ সালে সীমান্ত বিরোধ নিয়ে দুই দেশের মধ্যে সংক্ষিপ্ত যুদ্ধ হয়।  

/এফইউ/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম