পুতিনকে করোনামুক্ত রাখতে বিশেষ ব্যবস্থা

বিদেশ ডেস্ক
১৭ জুন ২০২০, ১৪:৫০আপডেট : ১৭ জুন ২০২০, ১৪:৫৫
image

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে সুরক্ষা দিতে বিশেষ জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে। দেশটির রাষ্ট্র-নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা আরআইএ এই তথ্য জানিয়েছে।

  পুতিনকে করোনামুক্ত রাখতে বিশেষ ব্যবস্থা

আরআইএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর বাইরে অবস্থিত প্রেসিডেন্ট পুতিনের সরকারি বাসভবন নোভো-ওগারিয়োভোর প্রবেশ পথে এই বিশেষ জীবাণুমুক্তকরণ টানেল বানানো হয়েছে। পেনজা শহরের একটি রুশ কোম্পানি এই টানেলটি তৈরি করেছে। এটি একটি বিশেষ টানেল যা তরল জীবাণুনাশক দ্বারা পরিপূর্ণ। তাই কেউ এর ভেতর দিয়ে গেলে তার পোশাক-পরিচ্ছদ ও শরীরের উন্মুক্ত অঙ্গগুলো জীবাণুমুক্ত হয়ে যাবে।

প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে কোনও অতিথি তার সঙ্গে দেখা করতে চাইলে তাকে এই বিশেষ জীবাণুমুক্তকরণ টানেল দিয়ে যেতে হবে।

আরআইএ প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, মাস্ক পরা ব্যক্তিরা টানেলে প্রবেশ করছেন। সেখানে টানেলের ছাদ ও পাশ থেকে তাদের দেহে তরল ওষুধ স্প্রে করা হচ্ছে। ওই জীবাণুমুক্তকরণ তরল ওষুধটি মানুষের কাপড় ও শরীরের উপরের অংশে ছড়িয়ে যাচ্ছে।

এর আগে এপ্রিলের শুরুর দিকে পুতিনের মুখপাত্র দেমিস্ত্রি পেসকোভ বলেছিলেন, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সশরীরে সাক্ষাৎকারী এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পেসকোভ নিজেও একমাস আগে আক্রান্ত হয়েছিলেন করোনাভাইরাসে।

আক্রান্তের সংখ্যার বিচারে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরেই রাশিয়ার অবস্থান। এখন পর্যন্ত রাশিয়ায় ৫ লাখ ৪৫ হাজার ৪৫৮ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৭ হাজার ২৮৪ জনের।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক