ডিসেম্বর থেকেই করোনার অস্তিত্ব ছিল ইতালিতে: নতুন গবেষণা

বিদেশ ডেস্ক
১৯ জুন ২০২০, ২০:০৬আপডেট : ১৯ জুন ২০২০, ২০:১৩
image

ইতালিতে সর্বপ্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে। তবে নতুন এক গবেষণায় দাবি করা হয়েছে, দেশটিতে আরও আগে থেকেই করোনাভাইরাসের অস্তিত্ব ছিল। গত ডিসেম্বরে দুই শহরের নর্দমা থেকে সংগ্রহ করা পানিতে করোনাভাইরাস শনাক্ত করেছেন ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (আইএসএস)-এর বিজ্ঞানীরা। ধারণারও আগে থেকে করোনাভাইরাসের উপস্থিতি ছিল বলে বিভিন্ন দেশের গবেষকদের দাবিকে আরও জোরালো করে তুলেছে নতুন এ গবেষণা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতীকী ছবি

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ার পর করোনাভাইরাসের মহামারিতে সবচেয়ে উপদ্রুত অঞ্চল ইউরোপ। স্পেন, ইতালি, ফ্রান্স, যুক্তরাজ্যসহ এই অঞ্চলের বেশ কয়েকটি দেশে হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ হয়েছে এই ভাইরাস। কোনও এলাকায় ভাইরাসের বিস্তার কিভাবে হয়েছে তা জানতে প্রথম আক্রান্ত ব্যক্তির সম্পর্কে জানা প্রয়োজন বলে মনে করেন বিজ্ঞানীরা।

গবেষণার জন্য গত অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরাঞ্চলীয় ইতালির ময়লা পানি পরিশোধন কেন্দ্র থেকে ৪০টি নর্দমার পানি সংগ্রহ করে পরীক্ষা চালান ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (আইএসএস)-এর। অক্টোবর ও নভেম্বরের যে নমুনা ছিল সেগুলোতে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। তবে মিলান ও তুরিন শহরের নমুনায় দেখা গেছে ১৮ ডিসেম্বর ভাইরাসটির অস্তিত্ব আছে। আর বোলোগনার পানিতে ভাইরাসটি পাওয়া গেছে জানুয়ারি মাসে।

এর আগে, গত মে মাসে নমুনা পরীক্ষার পর ফরাসি বিজ্ঞানীরা বলেন, গত ২৭ ডিসেম্বর প্যারিসের কাছে সম্ভাব্য নিউমোনিয়ার জন্য চিকিৎসা নেওয়া এক রোগীর নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। স্পেনের এক গবেষণায় দেখা গেছে, বার্সেলোনায় জানুয়ারির মাঝামাঝি সময়ে সংগ্রহকৃত ময়লা পানিতে করোনাভাইরাস ছিল। সেদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার ৪০ দিন আগের নমুনা এটি।

/এফইউ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের