ভেন্টিলেটর খুলে এয়ার কুলার লাগানোয় ভারতে রোগীর মৃত্যু!

বিদেশ ডেস্ক
২০ জুন ২০২০, ২১:০৯আপডেট : ২০ জুন ২০২০, ২১:৩২

ভারতের রাজস্থানের এক সরকারি হাসপাতালের এক সরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকা এক রোগীর ভেন্টিলেটর খুলে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ভেন্টিলেটরের প্লাগ খুলে সেখানে এয়ার কুলারের সংযোগ দেওয়ার কিছুক্ষণের মধ্যে ওই রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের ধারণা রোগীর স্বজনেরাই ওই প্লাগ খুলে ফেলে। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে খবর দিয়েছে কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা। ভেন্টিলেটর যন্ত্র
করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে গত ১৩ জুন রাজস্থানে মহারাও ভীম সিং হাসপাতালে ভর্তি করা হয় ৪০ বছর বয়সী এক রোগীকে। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। কিন্তু সেখানে থাকা অন্যান্য রোগীদের করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ আসার পর ১৫ জুন ওই রোগীকে আইসোলেশন ওয়ার্ডে সরিয়ে নিয়ে আসা হয়।

তবে আইসোলেশন ওয়ার্ডে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র না থাকায় একটি এয়ার কুলার নিয়ে আসেন রোগীর স্বজনেরা। কিন্তু সেটি চালু করতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার প্লাগ খুঁজে পাননি তারা। হাসপাতাল কর্তৃপক্ষের ধারণা ভেন্টিলেটর লাগানো প্লাগটি খুলে দিয়ে লাগানো হয় কুলার। এরপর রোগীর অবস্থার অবনতি ঘটলে ডাকা হয় হাসপাতালের কর্মীদের। তারা চেষ্টা করেও ফেরাতে পারেননি।

এই ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীর স্বজনেরা তদন্ত কমিটিকে সহায়তা করছে না বলেও অভিযোগ তুলেছেন হাসপাতালটির পরিচালক।

উল্লেখ্য, মারা যাওয়ার পর ওই ব্যক্তির করোনাভাইরাস পরীক্ষা করা হলেও তার ফলাফল নেগেটিভ এসেছে।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম