মোদির বক্তব্য নিয়ে বিতর্কের চেষ্টা হচ্ছে: ভারত সরকার

বিদেশ ডেস্ক
২০ জুন ২০২০, ২২:২৩আপডেট : ২১ জুন ২০২০, ০৯:৪৯

লাদাখ পরিস্থিতি নিয়ে শুক্রবার সর্ব দলীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া বক্তব্যের অপব্যাখ্যার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছে ভারত সরকার। শনিবার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে এই মন্তব্য করা হয়েছে। সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মোদির বক্তব্য নিয়ে বিরোধী দলগুলোর সমালোচনার জবাব দিতে এই বিবৃতি দেওয়া হয়েছে। মোদির বক্তব্য নিয়ে বিতর্কের চেষ্টা হচ্ছে: ভারত সরকার

গত ১৫ জুন লাদাখ সীমান্তে চীনা বাহিনীর সঙ্গে সংঘাতের ঘটনায় সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য শুক্রবার সর্বদলীয় বৈঠক ডাকেন নরেন্দ্র মোদি। ভার্চুয়াল এই বৈঠকে দেশটির গুরুত্বপূর্ণ প্রায় সব বিরোধী দলের নেতারা উপস্থিত ছিলেন। ওই বৈঠকের পর বিরোধী দলগুলো অভিযোগ তোলে সরকার প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতির বর্ণনা দেয়নি। শনিবার সকালে এক টুইট বার্তায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী লিখেছেন, ‘চীনা আগ্রাসনের কাছে ভারতীয় ভূখন্ড হারিয়েছেন প্রধানমন্ত্রী। ভূখণ্ড যদি চীনের হয় তাহলে: (১) আমাদের সেনাদের কেন হত্যা করা হলো? (২) তাদের কোথায় হত্যা করা হলো?’

শনিবার ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, ‘প্রকৃত নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন নিয়ে পরিষ্কারভাবে বলা হয়েছে, গত ১৫ জুন গালওয়ানে সহিংসতা শুরু হওয়ার কারণ চীনা পক্ষ নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে অবকাঠামো নির্মাণের চেষ্টা করে এবং এধরণের কাজ থেকে বিরত থাকতে অস্বীকৃতি জানায়।’

ওই বিবৃতিতে বলা হয়, ‘যে মুহূর্তে আমাদের সাহসী সেনা সদস্যরা সীমান্ত রক্ষা করছে তখন তাদের মনোবল ক্ষুণ্ন করতে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করা দুর্ভাগ্যজনক। তবে সর্বদলীয় বৈঠকের মূল মনোভাব ছিল জাতীয় সংকটের সময় সরকার এবং সশস্ত্র বাহিনীর প্রতি দ্ব্যর্থহীন সমর্থন। আমরা আত্মবিশ্বাসী যে উদ্দেশ্যমূলক প্রচারণায় ভারতীয় জনগণের একতা ক্ষুণ্ন হবে না।’

/জেজে/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম