ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একজন `অস্ত্রের পূজারী’ হিসেবে উল্লেখ করে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সশস্ত্র সুন্নিপন্থি সংগঠন আইএস। অনলাইনে প্রকাশিত ব্ল্যাক ফ্ল্যাগস ফ্রম দ্য ইসলামিক স্টেট শীর্ষক মেনিফেস্টোতে এ যুদ্ধ ঘোষণা করা হয় বলে ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের বরাতে দাবি করেছে দ্য সিয়াসাত ডেইলি।
প্রতিবেদন অনুযায়ী আইএস’র দাবি, মোদি মুসলিমদের শত্রু মনে করেন এবং নিজের সমর্থকদের মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত করছেন। ভারতে যারা গরুর মাংস খায় তাদের মেরে ফেলা হচ্ছে। মুসলিমদের বিরুদ্ধে সংগঠিত হচ্ছে ভারতের হিন্দুত্ববাদী রাজনীতিবিদরা। এদের মধ্যে প্রথম শত্রু হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ওই প্রতিবেদনে আরও বলা হয়, আইএস তাদের তৎপরতার পরিধি বৃদ্ধি করতে ইচ্ছুক। ইরাক ও সিরিয়ার পর ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশসহ আরও নানা দেশে পৌঁছানোর পরিকল্পনা করছে আইএস। সূত্র: দ্য সোয়াসাত ডেইলি
/ইউআর/








