সন্ত্রাসী হামলা ঠেকাতে বাংলাদেশি জাহাজে নজরদারি করবে ভারত!

বিদেশ ডেস্ক
০৪ ডিসেম্বর ২০১৫, ১৯:০২আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৫, ১৮:২২

Bangladesh Coastal-Ship মুম্বাইয়ে ২৬/১১’র সন্ত্রাসী হামলার মতো ঘটনা এড়াতে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া এবং সুন্দরবনের ভারতীয় অংশের পাশ দিয়ে যাওয়া পণ্যবাহী জাহাজগুলোর গতিবিধিকে নজরদারির আওতায় আনার ওপর জোর দিলেন ভারতীয় নৌবাহিনীর এক কর্মকর্তা।
বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পশ্চিমবঙ্গের ন্যাভাল অফিসার ইনচার্জ কমোডর রবি আহলুওয়ালিয়া বলেন, “আবারও মুম্বাই হামলার মতো ঘটনা ঠেকাতে কড়া নজরদারি কাঠামো গড়ে তোলা দরকার। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম ‌‘দ্য হিন্দু’র খবরে বিষয়টি নিশ্চিত করা হয়।”
সাম্প্রতিক রিভার সি ভেসেল (আরএসভি) চুক্তির আওতায় বাংলাদেশ ও ভারতের মধ্যে জাহাজ চলাচল করছে বলে সাংবাদিকদের জানান ওই নৌ কর্মকর্তা। তবে ওই সব জাহাজে তথ্য আদান-প্রদানের জন্য ওয়ারলেস ব্যবস্থা(ট্রান্সপোন্ডার) নেই। বাংলাদেশি জাহাজে ভবিষ্যতে নজরদারিমূলক ব্যবস্থা আরোপ করা হবে কিনা— সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আহলুওয়ালিয়া বলেন, “নৌ স্বার্থ সুরক্ষার জন্য এটি করা উচিত।”
জাহাজে ট্রান্সপোন্ডার বসানোকে একটি প্রয়োজনীয় বিষয় হিসেবে উল্লেখ করে ভারতীয়  এই নৌ-কর্মকর্তা আশঙ্কা করেন,  নৌ স্বার্থ সুরক্ষার জন্য জাহাজে ট্রান্সপোন্ডার না থাকলে মুম্বাই হামলার মতো আরও ঘটনা ঘটতে পারে। সূত্র: দ্য হিন্দু

/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম