অবশেষে চীন-ভারত সমঝোতা

বিদেশ ডেস্ক
২৩ জুন ২০২০, ১৯:০৭আপডেট : ২৩ জুন ২০২০, ২০:০০
image

লাদাখ সীমান্তে মুখোমুখি অবস্থান থেকে সেনা সরানোর বিষয়ে ভারত ও চীন সম্মত হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার ভারতের সরকারি বিভিন্ন সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, সোমবার দুই পক্ষের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে প্রায় ১১ ঘণ্টা ধরে চলা বৈঠকে এই সমঝোতা হয়। এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা চীনা সূত্রকে উদ্ধৃত করে সমঝোতার খবর দিয়েছে।

অবশেষে চীন-ভারত সমঝোতা

গত সপ্তাহে হিমালয় পর্বতের পশ্চিমাংশে প্রায় ১৪ হাজার ফুট উচ্চতার গালওয়ান উপত্যকায় দুই পক্ষের সেনাদের সংঘর্ষে ভারতের ২০ সেনা নিহত ও অন্তত ৭৬ জন আহত হয়। চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম গ্লোবাল টাইমস চীনের দিকেও হতাহতের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করলেও বিস্তারিত কিছু জানায়নি।

এরপর থেকে লাদাখ সীমান্তের বেশ কয়েকটি এলাকায় দুই পক্ষের সেনারা মুখোমুখি অবস্থানে ছিল। উত্তেজনা প্রশমনে উভয়পক্ষের জ্যেষ্ঠ কর্মকর্তা বৈঠকে বসেন। ভারতীয় সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, “পূর্ব লাদাখের সবক’টি সংঘাতপূর্ণ এলাকা থেকে সেনা পেছানোর বিষয়ে আলোচনা হয়েছে এবং উভয়পক্ষই তা বাস্তবায়ন করবে।”

এদিকে আলজাজিরার খবরে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে বলা হয়েছে, সীমান্তের বিতর্কিত অংশে উত্তেজনা লাঘবে পদক্ষেপ নেওয়ার বিষয়ে চীন ও ভারত একমত হয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বৈঠকে সংলাপ ও সমঝোতার মধ্য দিয়ে দুই পক্ষই নিজেদের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে চুক্তি, পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উত্তেজনা প্রশমনের ব্যাপারে সম্মত হয়েছে।’

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম