রাশিয়ায় চীন-ভারতের প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক হচ্ছে না!

বিদেশ ডেস্ক
২৪ জুন ২০২০, ১৫:০০আপডেট : ২৪ জুন ২০২০, ১৫:০৫

রাশিয়ায় চীন ও ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মধ্যকার সম্ভাব্য বৈঠকটি আর হচ্ছে না। সম্প্রতি চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘গ্লোবাল টাইমস’-এর এক প্রতিবেদনে ওই বৈঠকের খবর দিয়েছিল। তবে সূত্রের বরাত দিয়ে বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দুই প্রতিরক্ষামন্ত্রীর বৈঠকের খবর নাকচ করে দিয়েছে দিল্লি। রাশিয়ায় চীন-ভারতের প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক হচ্ছে না!

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এনডিটিভি-কে জানিয়েছেন, মস্কোয় চীনা প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর আলাদাভাবে বৈঠকের কোনও সম্ভাবনা নেই।

জার্মান সংবাদমাধ্যম ডিডব্লিউ জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ে বৈঠক না হলেও বুধবার দুই দেশের জয়েন্ট সেক্রেটারি পর্যায়ে একটি ভার্চুয়াল বৈঠক হতে পারে।

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান বাহিনীর বিরুদ্ধে রাশিয়ার বিজয়ের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে বর্তমানে মস্কো রয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। চীনা প্রতিরক্ষামন্ত্রীরও এ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

ভারতের প্রবীণ সাংবাদিক শরদ গুপ্তা ডয়চে ভেলেকে বলেছেন, ‘এই ধরনের বৈঠক হলে তার একটা রাজনৈতিক ও কূটনৈতিক বার্তা থাকে। লাদাখের পরিস্থিতি এখনও যথেষ্ট টালমাটাল। এই অবস্থায় বৈঠক করতে হলে নির্দিষ্ট আলোচ্যসূচি নিয়ে করতে হয়। আলোচনা সফল করার জন্য একটা কূটনৈতিক প্রস্তুতি থাকে। সেসব ছাড়াই বৈঠকে গেলে আরেকটা নিস্ফলা আলোচনার ঝুঁকি নিতে হয়। এই পরিস্থিতিতে সেটা কেন নেবেন রাজনাথ?’ সূত্র: এনডিটিভি, ডিডব্লিউ।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম