৩১ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ লকডাউন

বিদেশ ডেস্ক
২৪ জুন ২০২০, ২৩:৫০আপডেট : ২৫ জুন ২০২০, ১১:২০

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সর্ব দলীয় বৈঠক করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বুধবার তিন ঘণ্টার এই বৈঠক শেষে বর্তমান লকডাউনের মেয়াদ ৩১ জুলাই পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ৩১ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ লকডাউন

বুধবার পশ্চিমবঙ্গে নতুন করে ৪৪৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এনিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৫ হাজার ১৭৩ জনে। এছাড়া রাজ্যটিতে মৃত্যু হয়েছে ৫৯১ জনের।

বুধবারের বৈঠকে সব রাজনৈতিক দলই স্বীকার করেছেন হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে সমস্যায় পড়ছেন করোনা রোগীরা। মমতা বন্দোপাধ্যায় বলেন, এই সমস্যা মোকাবিলা করতে হবে আর বেসরকারি হাসপাতালগুলোকেও সঙ্গে নিতে হবে।

করোনা চিকিৎসার খরচ সীমা বেঁধে দেওয়ার বিষয়েও একমত পোষণ করে রাজনৈতিক দলগুলো। মুখ্যমন্ত্রী বলেন, ‘মহারাষ্ট্র ও দিল্লি ইতোমধ্যে এটি করে ফেলেছে। আমাদেরও করতে হবে।’ তিনি বলেন, ‘সব দলই সীমা বেঁধে দেওয়ার দাবি করেছেন। এটা বাণিজ্য করার সময় নয়। মহামারি চলছে এবং হাসপাতালগুলোকে সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।’

/এফইউ/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম