লাদাখ সীমান্তে চীনা সেনাদের উপস্থিতি কমেছে: ভারতীয় কর্মকর্তার দাবি

বিদেশ ডেস্ক
২৬ জুন ২০২০, ১৭:০৮আপডেট : ২৬ জুন ২০২০, ১৭:১৬
image

গত তিন দিনে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চীনা সেনাদের উপস্থিতির হার ‘উল্লেখজনকভাবে কমেছে’ বলে দাবি করেছেন ভারত সরকারের জ্যেষ্ঠ এক কর্মকর্তা। সেদেশের সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত-চীন বৈঠকের পর তিনটি পয়েন্টের সবগুলোতেই সেনা সংখ্যা কমতে দেখা গেছে। তবে বিবাদপূর্ণ ওই এলাকায় গত মে মাস থেকে যেসব অস্থায়ী ও আধা-স্থায়ী অবকাঠামো স্থাপন করা হয়েছিল, সেগুলো সরানো হয়নি। অবশ্য, এসব অবকাঠামো সরানোর বিষয়টি ২২ জুনের বৈঠকের আলোচ্য বিষয় ছিল না বলেও উল্লেখ করেন তিনি।

প্ল্যানেট ল্যাব প্রকাশিত ১৮ জুনের ইমেজ

এক মাসেরও বেশি সময় ধরে লাদাখ সীমান্তে ভারত ও চীনা সেনাদের মধ্যে উত্তেজনার পর গত ১৫ জুন (সোমবার) উভয় পক্ষ সংঘাতে জড়ায়। এতে ভারতের ২০ সেনা নিহত ও অপর ৭৬ জন আহত হয়। ভারত দাবি করে আসছে, চীনের অন্তত ৪৫ জন হতাহত হয়েছে। তবে চীন সরকারিভাবে কোনও হতাহতের খবর জানায়নি। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করার অভিযোগ এনেছে।

উত্তেজনা নিরসনে গত ২২ জুন ভারত ও চীনের মধ্যে কর্পস কমান্ডার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। দ্য হিন্দুকে ভারত সরকারের ওই কর্মকর্তা জানান, ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল ‘কোনও পক্ষই সীমান্তে টহল, সেনা গতিবিধি, সামরিক যান চালাবে না। নতুন করে অবকাঠামোও নির্মাণ করবে না তারা।’ সম্প্রতি সীমান্ত এলাকার গালওয়ান, হট স্প্রিংস ও পাংগন তোসো লেকের নিকটবর্তী ফিঙ্গার এলাকায় সেনা উপস্থিতি কমেছে বলে দাবি করেন তিনি।

ওই কর্মকর্তা আরও জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদেশি গবেষকরা যেসব স্যাটেলাইট ইমেজ প্রকাশ করেছেন সেগুলো বিশ্লেষণ করার জন্য  ভারতের জাতীয় কারিগরি গবেষণা সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওইসব ছবি প্রকাশ করে দাবি করা হয়েছে ১৫ থেকে ২২ জুন পর্যন্ত গালওয়ানে নজরদারি চৌকি ও বিভিন্ন অবকাঠামো তৈরি করেছে চীনা বাহিনী। তিনি বলেন, ‘প্রায় ৩০০-৫০০ ছবি বিশ্লেষণ করা হয়েছে। গালওয়ান উপত্যকার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা সে ছবিগুলো টু ডি, যদিও প্রকৃত পরিস্থিতি ভিন্ন। চীনারা ১৫ জুনের পর অবকাঠামো স্থাপন করেছিল। তবে ২২ জনের পর নতুন অবকাঠামো স্থাপন করতে দেখা যায়নি। ছবিতে চীনা অংশে একটি হেলিপ্যাড দেখা যাওয়ার কথা বলা হচ্ছে, সে হেলিপ্যাডটি কয়েকদিন আগে ভারতই নির্মাণ করেছিল।’

‘আমরা এ সারমর্মে উপনীত হয়েছি যে ২২ জুন এ ছবিগুলো তোলা হয়েছে। এ ছবিগুলোর ভিত্তিতে বলা যায় দুই দেশের আলোচনার পর নতুন কোনও অবকাঠামো স্থাপিত হয়নি। হ্যাঁ, এর আগে অবশ্য বেশ কিছু অবকাঠামো তৈরি করেছিল চীন।’ বলেন ওই কর্মকর্তা।

 

 

/এফইউ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম