করোনা মহামারির দ্বিতীয় ধাপে মৃত্যু হতে পারে আরও কয়েক লাখ মানুষের

বিদেশ ডেস্ক
২৬ জুন ২০২০, ২০:৩২আপডেট : ২৬ জুন ২০২০, ২০:৩৮
image

কোভিড-১৯ মহামারির দ্বিতীয় ধাপের সংক্রমণ নিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার সংস্থার কৌশলগত উদ্যোগ সংক্রান্ত সহকারি মহাপরিচালক রানিয়েরি গুয়েরা আশঙ্কা জানিয়েছেন, দ্বিতীয় ধাপে সংক্রমণ শুরু হলে আরও কয়েক লাখ মানুষ মারা যেতে পারে। বিশ্বের বিভিন্ন দেশ যখন করোনাজনিত বিধি-নিষেধ শিথিল করতে শুরু করেছে তখনই এমন আভাস দিলেন গুয়েরা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতীকী ছবি বিশ্বে এ পর্যন্ত ৯৬ লাখের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছে প্রায় ৫ লাখ মানুষ। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানকার ২৪ লাখের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১ লাখ ২৪ হাজার মানুষের। তবে এরইমধ্যে বিভিন্ন দেশ সংক্রমণ ঠেকাতে নেওয়া বিভিন্ন পদক্ষেপ শিথিল করতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে দ্বিতীয় দফার সংক্রমণ নিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ইতালির রাই টিভিকে দেওয়া সাক্ষাৎকারে গুয়েরা বলেন, ‘কোভিড-১৯ এর আচরণকে স্প্যানিশ ফ্লু-এর সঙ্গে তুলনা করা যায়। গ্রীষ্মের সময়ে স্প্যানিশ ফ্লু-এর প্রকোপ কমে গিয়েছিল, তবে সেপ্টেম্বর-অক্টোবরের দিকে এটি ভয়াবহ রূপ নিয়ে হাজির হয়েছিল। দ্বিতয়ি ধাপের সংক্রমণে প্রাণ হারিয়েছিল ৫ কোটি মানুষ।’

গুয়েরা আরও বলেন, ‘আমরা এখন পর্যন্ত যেমনটা ধারণা করেছিলাম, এ মহামারি (করোনা) তেমন আচরণই করছে।’

আন্তর্জাতিক ভ্রমণের জন্য সীমান্ত পুনরায় খুলে দিলেও কোন কোন দেশ ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় থাকবে তা নিয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবেন ইউরোপীয় ইউনিয়ন কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আমেরিকার কিছু অংশে এখনও সংক্রমণ ও মৃত্যুহার অনেক বেশি। ধারণা করা হচ্ছে, এসব অঞ্চল থেকে মানুষ ইউরোপে ভ্রমণ করতে পারবেন না।

/এফইউ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম